দাড়ি না রাখার অপরাধে ১৭ ছাত্রের শাস্তি
দাড়ি না রাখার অপরাধে চাঁপাইনবাবগঞ্জ আলিয়া মাদ্রাসার একটি বোর্ডিং থেকে দুই ছাত্রকে বহিষ্কার করা হয়েছে। এ ছাড়া লঘুদণ্ড হিসেবে ‘খাওয়া’ বন্ধ করে দেওয়া হয়েছে আরও ১৫ ছাত্রের। ঘটনাটি গত ৬ ফেব্র“য়ারি ঘটলেও জানাজানি হয়েছে সোমবার।
বহি®কৃত ছাত্ররা হলো আলীম প্রথম বর্ষের ছাত্র মতিউর ও ইসরাফিল।
ছাত্ররা জানায়, আলীম শ্রেণীতে ভর্তি হওয়ার পর লিল্লাহ বোর্ডিংয়ে আসার পর থেকেই তাদের দাড়ি রাখার জন্য চাপ দিতে থাকে কর্তৃপক্ষ। কমপক্ষে ৩০ জন ছাত্র এতে অস্বীকৃতি জানায়। এরপর থেকেই তাদের ওপর চলতে থাকে মানসিক নির্যাতন। এতেও ছাত্ররা অটল থাকলে দুই ছাত্রকে বহিষ্কার ও ১৫ জনের খাবার বন্ধ করে দেওয়া হয়।
তারা আরও জানায়, হোস্টেল সুপার মহসিন, মোহাদ্দিস মোহাম্মদ আলী, আরবি প্রভাষক আবু সাঈদ ও আবদুল হাই তাদের অপমানজনক কথা বলে এবং দাড়ি না রাখলে বিদেশী অনুদান বন্ধ হয়ে যাবে বলে ছাত্রদের জানায়।
তবে মাদ্রাসার অধ্যক্ষ একেএম মোস্তাফিজুর রহমান দাড়ি রাখার বিষয়ে ছাত্ররা অঙ্গীকারাবদ্ধ বলে জানান।
এ প্রসঙ্গে তিনি বলেন, নিয়ম--কানুন মেনে চলার অঙ্গীকার পত্রে স্বাক্ষর নেওয়ার পরই লিল্লাহ বোর্ডিংয়ে ভর্তি করা হয়। বহি®কৃত ওই দুই ছাত্র গত ৫ জানুয়ারি অন্যান্য ১৫ ছাত্রকে প্ররোচিত করে গভীর রাতে একসঙ্গে দাড়ি কাটায়। পরে ৬ ফেব্র“য়ারি পরিচালনা কমিটি বিষয়টি জানতে পেরে জরুরি সভা ডেকে তাদের বিরুদ্ধে এ শাস্তিমূলক ব্যবস্থা নেন।
বোর্ডিং পরিচালনা কমিটির আহ্বায়ক ডা. আ আ ম মেশবাহুল হক বাচ্চু জানান, লিল্লাহ বোর্ডিংয়ে থাকার জন্য দাড়ি রাখা বাধ্যতামূলক নয়। তবে বোর্ডিয়ে থাকার জন্য শর্ত হিসেবে প্যান্ট শার্ট কেউ পড়তে পারবে না।
এসব শর্ত মাদ্রাসা বোর্ড কর্তৃক অনুমোদিত নয়, তবে মাদ্রাসা কমিটি কর্তৃক প্রণীত।
