২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুর---চট্টগ্রাম রুটে ৫ ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ

শাহরাস্তি উপজেলার মেহের স্টেশন এলাকায় রোববার লাকসামগামী একটি ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হওয়ায় চাঁদপুর--চট্টগ্রাম রুটে পাঁচ ঘন্টা ট্রেন চলাচল বন্ধ থাকে।

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Feb 2007, 09:57 PM

Updated : 26 Apr 2022, 02:01 PM

মেহের রেলওয়ে স্টেশন মাস্টার আবুল খায়ের জানান, বেলা ১২ টার দিকে চাঁদপুর থেকে ১৭১ নম্বর ট্রেনটি স্টেশন সংলগ্ন ক্রসিং পার হওয়ার পর ইঞ্জিন লাইনচ্যুত হয়।

বিকেল ৫টায় লাইনচ্যুত ইঞ্জিন উদ্ধারের পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়।