২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জঙ্গি সাইফুল্লাহর আইনজবীবীর নাম সংশোধন করে দিয়েছে আপিল বিভাগ

ঝালকাঠির দুই বিচারক হত্যা মামলার রায়ে জঙ্গি খালেদ সাইফুল্লাহ্লর পক্ষের কৌঁসুলির নামের আগে সিনিয়র এডভোকেট থাকায় তা সংশোধন করে এডভোকেট করে দিয়েছে আপিল বিভাগ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Feb 2007, 07:41 PM

Updated : 26 Apr 2022, 02:02 PM

খালেদ সাইফুল্ল¬াহর আইনজীবী শামসুল আলমের নামের আগে রায়ে ভুল করে সিনিয়র এডভোকেট লেখায় তা সংশোধন করার আবেদন জানালে রোববার প্রধান বিচারপতির নেতৃত্বে ছয় বিচারকের আপিল বিভাগ তা মঞ্জুর করে।

অতিরিক্ত এটর্নি জেনারেল আবদুর রেজ্জাক খান এবিষয়ে নফহবংি২৪.পড়স কে বলেছেন, আদালত সংশি¬ষ্ট আইনজীবীর নামের আগে ভুলভাবে সিনিয়র শব্দটি যোগ হওয়ায় তা সংশোধন করে দেন। এর সঙ্গে জঙ্গিদের ফাঁসি কার্যকরের প্রক্রিয়ার কোন সম্পর্ক নেই।  

ঝালকাঠির দুই বিচারক হত্যা মামলায় গত ২৮ নভেম্বর জামাআতুল মোজাহিদিন বাংলাদেশের শীর্ষ নেতা শায়খ আবদুর রহমান, সিদ্দিকুল ইসলাম বাংলা ভাইসহ ছয় জঙ্গির মৃত্যুদণ্ডাদেশ বহাল রাখে সুপ্রিম কোর্ট।  

এর আগে ঝালকাঠির অতিরিক্ত জেলা ও দায়রা জজ রেজা তারিক আহমেদ গত ২৯ মে শায়খ আবদুর রহমান, সেকেন্ড ইন কমান্ড সিদ্দিকুল ইসলাম বাংলা ভাই, সামরিক শাখার প্রধান আতাউর রহমান সানি, জামাতা আবদুল আওয়াল, বোমা হামলাকারী ইফতেখার হাসান আল মামুন, মজলিসই সুরার সদস্য খালেদ সাইফুল্লাহ ও আসাদুল ইসলাম আরিফকে (পলাতক) ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদন্ডাদেশ কার্যকরের রায় দেন।

হাইকোর্টের একটি বেঞ্চ ৩১ আগষ্ট জঙ্গিদের ফাঁসির আদেশ বহাল রাখে। ২০০৫ সালের ১৪ নভেম্বর ঝালকাঠির সিনিয়র সহকারী জজ শহীদ সোহেল আহমেদ ও জগন্নাথ পাঁড়ে জেএমবির শক্তিশালী আত্মঘাতি গাড়ি বোমা বিস্ফোরণে নিহত হন।

আপিল বিভাগের রায় জেল খানায় পৌছার পর জঙ্গিরা একে এক রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষার আবেদন জানায়, যা এখনও বিবেচনাধীন রয়েছে।