২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নির্বাচন কমিশনের সচিবসহ পাঁচ সচিব পদে রদবদল

নির্বাচন কমিশন পুনর্গঠনের পর কমিশনের সচিব আবদুর রশীদ সরকারকেও বদলি করা হয়েছে। ভারপ্রাপ্ত নির্বাচন কমিশনের সচিব হিসেবে দায়িত্ব নিয়েছেন সাধারণ বীমা কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক মুহম্মদ হুমায়ুন কবির।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Feb 2007, 03:12 PM

Updated : 26 Apr 2022, 02:02 PM

আবদুর রশিদ সরকারকে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব পদে নিয়োগ দেওয়া হয়েছে।

রোববার দুপুরে সংস্থাপন মন্ত্রণালয় থেকে এই নিয়োগ-- বদলি সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

এ ছাড়া যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক মো. নজরুল ইসলামকে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের ভারপ্রাপ্ত সচিব পদে, পরিকল্পনা কমিশনের ভারপ্রাপ্ত সদস্য ধীরাজ মালাকারকে খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব পদে নিয়োগ দেওয়া হয়েছে।

ভূমি সংস্কার বোর্ডের সাবেক চেয়ারম্যান সচিব মো. মর্তুজা হোসেন মুন্সীকে সংস্থাপন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয়।