২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাহাড়ে শিক্ষাক্ষেত্রে জেলা পরিষদগুলো ভূমিকা রাখতে পারছে না: সন্তু লারমা

পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় সন্তু লারমা বলেছেন, পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় পাহাড়ি জনগোষ্ঠীর শিক্ষার মানোন্নয়নে জেলা পরিষদগুলো যথাযথ ভূমিকা পালন করতে পারছে না।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Feb 2007, 08:51 PM

Updated : 26 Apr 2022, 02:01 PM

শনিবার রাঙ্গামাটিতে একটি কিন্ডার গার্টেন স্কুল উদ্বোধনকালে সন্তু লারমা এ কথা বলেন। তিনি আরো বলেন, পার্বত্য অঞ্চলের সমাজ ব্যবস্থার যে বাস্তবতাÑÑতার কারণে অতীতে এখানে মানসম্মত ও সুশিক্ষার প্রতিফলন ঘটেনি। এ অঞ্চলে সামন্তবাদী সমাজ ব্যবস্থার শোষণ, নিপীড়নের কারণে এখানকার শিক্ষা ব্যবস্থায় বার বার প্রতিবন্ধকতার সৃষ্টি হয়।

শহরে স্বর্ণটিলায় বেসরকারি উন্নয়ন সংস্থা সেন্টার ফর কমিউনিটি ডেভেলপমেন্ট এন্ড রিসার্চ (সিসিডিআর) পরিচালিত ‘সিসিডিআর মডেল কিন্ডার গার্টেন’টির  উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন  মোহাম্মদ ইউসুফ। বিশেষ অতিথি ছিলেন পৌর কমিশনার মংসাচিং মারমা। বক্তব্য রাখেন স্থানীয় জনপ্রতিনিধি জাহেদুল আলম ও খোরশেদ আলম।

পরে সন্তু লারমা ফিটা কেটে আনুষ্ঠানিভাবে নব নির্মিত কিন্ডার গার্টেনটি উদ্বোধন করেন।