সেনাবাহিনীর ক্ষমতা দখলের ইচ্ছা নেই: সেনা প্রধান
ক্ষমতা দখলের কোনো ইচ্ছা নেই বাংলাদেশ সেনাবাহিনীর। বরং দেশকে সঠিক পথে আনতে তত্ত্বাবধায়ক সরকারকে সব ধরনের সহযোগিতা করতে চায় তারা। সেনা প্রধান লে. জেনারেল মইন ইউ আহমেদ বলেছেন এ কথা।
বৃহস্পতিবার বান্দরবান সেনানিবাসে বেসরকারি প্রশাসন, রাজনৈতিক নেতা, সাংবাদিক এবং সরকারি ও বেসরকারি সংস্থার প্রতিনিধিদের সঙ্গে এক মতবিনিময় সভায় এ নিশ্চয়তা দিয়েছেন লে. জেনারেল মইন। বলেছেন, “ক্ষমতা দখলের কোনো ইচ্ছে সেনাবাহিনীর নেই। এমনকি সরকারও চালাচ্ছি না আমরা। আমরা এই সরকারের সাফল্য চাচ্ছি। সম্মিলিত প্রয়াসের মাধ্যমে দেশকে সঠিক পথে নিয়ে আসতে সচেষ্ট থাকব আমরা।”
