নারায়ণগঞ্জে বিপুল পরিমাণ পচা গম--ভুট্টার সন্ধান
সোনারগাঁয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় যৌথবাহিনী অভিযান চালিয়ে মেঘনা গ্র“প অব ইন্ডাস্ট্রিজের সহযোগী প্রতিষ্ঠান ইউনাইটেড সুগার মিলের পাশে বালু চাপা দেওয়া পচা গম, ভুট্টা, পোল্ট্রি ফিড ভর্তি বস্তার সন্ধান পেয়েছে।
পরে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক কার্ত্তিক চন্দ্রকে আটক করে যৌথবাহিনী।
ধারণা করা হচ্ছে, নারায়ণগঞ্জের ফতুল্লায় আবুল খায়ের গ্র“পের সাড়ে ১৯ কোটি টাকার ভেজাল গম আটকের পর মেঘনা গ্র“প তাদের গুদামে থাকা পচা গম, ভুট্টা, পোল্ট্রি ফিড বালু চাপা দিয়ে রাখা হয়েছিল।
অভিযান পরিচালনাকারী সেনাদলের ক্যাপ্টেন চিশতী সাংবাদিকদের জানান, বিপুল পরিমাণ পচা গম, ভুট্টা, পোল্ট্রি ফিড বালু চাপা দেওয়া হচ্ছে খবর পেয়ে সেখানে অভিযান চালানো হয়। কিন্তু অন্ধকার থাকায় বস্তার সংখ্যা জানা যায়নি। তবে তা অন্তত এক হাজার বস্তা হবে বলে তিনি জানান।
যৌথবাহিনী এলাকাটি ঘিরে রেখেছে।
প্রসঙ্গত সোনারগাঁয়ে মেঘনা গ্র“পের ফ্রেশ ব্র্যাণ্ডের আটা, ময়দা, সুজি, গুড়ো দুধ, সয়াবিন তেল, মিনারেল ওয়াটারসহ আরো কয়েকটি পণ্যের কারখানা রয়েছে।
