২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাওয়া ভবনে ইউএনডিপি প্রতিনিধি দল

বিএনপি নেতারা ইউএনডিপির সঙ্গে নির্বাচন নিয়ে আলোচনা করেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Feb 2007, 09:19 PM

Updated : 26 Apr 2022, 02:01 PM

বৃহস্পতিবার বিকেলে ইউএনডিপির একটি প্রতিনিধি দল বনানীর হাওয়া ভবনে বিএনপি নেতাদের সঙ্গে দেখা করতে গেলে বিষয়টি নিয়ে আলাপ হয় বলে জানা গেছে।

বিএনপির প্রতিনিধি দলে ছিলেন বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার উপদেষ্টা রিয়াজ রহমান, এএইচএম মোফাজ্জল করীম ও দলের যুগ্ম মহাসচিব নজরুল ইসলাম খান।

ইউএনডিপির প্রতিনিধি দলে নেতৃত্ব দেন ঢাকা আবাসিক প্রতিনিধি রেনাটা লক ডেসালিয়ান ও সিনিয়র নির্বাচন অফিসার পিটার একার এবং সিনিয়র পলিটিক্যাল অফিসার ক্যানরা কলিন্স।

বৈঠক শেষে ইউএনডিপির প্রতিনিধি দলের প্রধানের সঙ্গে সাংবাদিকরা কথা বলতে চাইলে তিনি চা খেতে এসেছেন বলে বেরিয়ে যান।

তবে বিএনপির যুগ্ম মহাসচিব নজরুল ইসলাম বলেন, ‘ইউএনডিপির আবাসিক প্রতিনিধি কেন কি অবস্থায় নির্বাচন বাতিল হয়েছে সে বিষয়টি আমাদের কাছে জানতে চেয়েছেন। আমরা নির্বাচনের নানা বিষয় নিয়ে আলোচনা করেছি। তত্ত্বাবধায়ক সরকারের প্রধান সম্ভব দ্রুত সময়ে নির্বাচনের ব্যবস্থা নেবেন বলে জাতিকে জানিয়েছেন।”

তিনি বলেন,“আমাদের বক্তব্য--যত দ্রুত সম্ভব নির্বাচিত প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তরের ব্যবস্থা নেবে সরকার।”

এর আগে ইউএনডিপির প্রতিনিধি দলটি প্রধান নির্বাচন কমিশনার এটিএম শামসুল হুদার সঙ্গে দেখা করেন।