২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে পাঁচশ’ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার ৫

র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব--২) সদস্যরা বৃহস্পতিবার সকালে সাভার থেকে ৫০০ গ্রাম হেরোইনসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Feb 2007, 09:18 PM

Updated : 26 Apr 2022, 02:01 PM

গ্রেপ্তারকৃতরা হলো-- রাজশাহীর পুঠিয়া থানার জামিরা গ্রামের মোহাম্মদ লিটন, মতিহার থানার ধহরমপুর গ্রামের আলতাফ হোসেন, মতিহার থানার কাজলা গ্রামের লক্ষ্মণ কুমার ঘোষ, পুঠিয়া বাজারের বীরেন্দ্র নাথ ঘোষ এবং নাটোরের পাইকপাড়া গ্রামের মোহাম্মদ হোসেন ওরফে বাবু।

র্যাব--২ এর মেজর আব্দুল আলিম নফহবংি২৪.পড়ড়স কে জানান, সকাল ১০ টার দিকে সাভার বাজারে রাজশাহী থেকে ঢাকা অভিমুখী যাত্রীবাহী রজনীগন্ধা পরিবহনের একটি বাসের আসনের নিচে ওই হেরোইন লুকানো ছিল।

আটক করা হেরোইনের আনুমানিক দাম ৫০ লাখ টাকা বলে র্যাব কর্মকর্তা জানান।