মীরপুরে ভ্রমণব্যাগের মধ্যে শিশুর মৃতদেহ
রাজধানীর মীরপুরে বৃহস্পতিবার সকালে ভ্রমণব্যাগের মধ্যে ১০ বছরের অজ্ঞাত পরিচয় এক শিশুর মৃতদেহ পাওয়া গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, মনিপুর মহানগর উচ্চবিদ্যালয়ের কাছে নিউলাইফ কোম্পানির পশ্চিম পাশে সকাল সাড়ে ১০টার দিকে কয়েক পথশিশু ব্যাগটি পড়ে থাকতে দেখে। কৌতূহলবশত তারা ব্যাগটি খোলার পর কিশোরীর মৃতদেহ দেখে চিৎকার দিলে এলাকাবাসী ছুটে আসেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
মীরপুর থানা পুলিশের ধারণা, কিশোরীটি গৃহপরিচারিকার কাজ করত। নির্যাতন চালিয়ে তাকে হত্যা করা হয়েছে।
কিশোরীটির শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন আছে। এ ঘটনায় স্কুল শিশুসহ এলাকাবাসীর মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে।
