ছয় জঙ্গির ফাঁসির আবেদন আইন মন্ত্রণালয়ে এসেছে
রাষ্ট্রপতির কাছে নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবির ছয় শীর্ষ নেতার প্রাণভিক্ষার আবেদন স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বুধবার আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ে এসেছে। আইন উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেন বুধবার বিষয়টি নিশ্চিত করেছেন।
আইন উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেন আইন মন্ত্রণালয়ে নিজ কক্ষে নফহবংি২৪.পড়স কে বলেন, “কিছুক্ষণ আগে ফাইল পেয়েছি। আমরা এ বিষয়ে আমাদের মতামত দিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়ে দেব। এরপর সেটা রাষ্ট্রপতির কাছে যাবে।”
অবশ্য কবে নাগাদ মতামত দিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠাবেন তা জানাননি আইন উপদেষ্টা।
গত ২৭ জানুয়ারি কারা কর্তৃপক্ষের মাধ্যমে রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চেয়ে আবেদন করেন ফাঁসির আদেশ পাওয়া নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবির ছয় শীর্ষ নেতা।
