২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কক্সবাজারে “র‌্যাংগ’ গ্রুপের সেকেন্ড ইন কমান্ড নাছির গ্রেপ্তার

কক্সবাজারে আওয়ামী লীগ সরকারের সময় ত্রাস সৃষ্টিকারী তরুণ যুব সংঘ (ফ্যাংগস) গ্র“পের সেকেন্ড ইন কমান্ড সন্ত্রাসী নাছির উদ্দিনকে মঙ্গলবার গেপ্তার করেছে যৌথবাহিনী। শহরতলীর নতুন বাহার ছড়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Feb 2007, 09:01 PM

Updated : 26 Apr 2022, 02:01 PM

যৌথবাহিনী সূত্র জানায়, নাছির দীর্ঘদিন ধরে সমুদ্র সৈকত ও শহরতলীর বিভিন্ন এলাকায় সহযোগীদের নিয়ে চাঁদাবাজির পাশাপাশি সাধারণ মানুষকে হয়রানি করছিল। তার বিরুদ্ধে কক্সবাজার থানায় জননিরাপত্তা আইনে চারটি মামলা আছে।

আওয়ামী লীগ সরকারের সময় নতুন বাহার ছড়া এলাকার শফিউল্লাহ আনছারী ও নাছির উদ্দিনের নেতৃত্বে তরুণ যুব সংঘ (ফ্যাংগস) নামের একটি সন্ত্রাসী গ্র“প বিভিন্ন এলাকায় ত্রাস সৃষ্টি করে। জোট সরকার ক্ষমতায় আসার পর ফ্যাংগস গ্র“প প্রধান শফিউল্লাহ আনছারী পুলিশের হাতে অস্ত্রসহ ধরা পড়ে। অস্ত্র আইনে সে ২৬ বছরের কারাভোগ করছে।

নাছির উদ্দিনও একবার গ্রেপ্তার হয়েছে। তবে দীর্ঘদিন জেল খাটার পর সে জামিনে মুক্তি পায়।

১১১৮ বস্তা ইউরিয়া সার উদ্ধার

কক্সবাজার সদর উপজেলার ইসলামপুর ইউনিয়নে মঙ্গলবার সকালে অভিযান চালিয়ে গোপনে রক্ষিত ১ হাজার ১১৮ বস্তা ইউরিয়া সার উদ্ধার করেছে পুলিশ। মজুদকারী সন্দেহে আটক করা হয়েছে মনিরুজ্জামান (৪২) ও আবদুল করিমকে (৩৫)।

পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ইমাম হোসেনের নেতৃত্বে একদল পুলিশ এই অভিযান চালায়। তারা ইসলামপুরের ধর্মছড়া এলাকায় স্থানীয় ইউপি চেয়ারম্যান মঞ্জুর আলমের ছোট ভাই সার চোরাকারবারি হাকিম আলীর বাড়িতে তল্লাশি চালিয়ে ৮৩৪ বস্তা ইউরিয়া সার উদ্ধার করে। পরে ওই বাড়ির পাশে ফুলছড়ি নদীর কাছে মাটি চাপা দেয়া অবস্থায় আরো ২৮৪ বস্তা সার পাওয়া যায়।

পুলিশ সুপার আনোয়ার কামাল জানান, অভিযানে ৫৬ টন সার উদ্ধার করা হয়েছে। যার আনুমানিক দাম প্রায় সাড়ে ৪ লাখ টাকা।

অভিযানের সময় চেয়ারম্যান মঞ্জুর আলম পালিয়ে যায়।