সাবেক সাংসদ ও হাওয়া ভবনের মালিক আলী আসগার লবী আটক
বিএনপির সাবেক সাংসদ ও হাওয়া ভবনের মালিক আলী আসগার লবীকে যৌথ বাহিনীর সদস্যরা মঙ্গলবার বিকেলে তার গুলশানের বাসভবন থেকে আটক করেছে।
লবীর ছেলে ফয়সল আসগার নফহবংি২৪.পড়স কে জানান, তার বাবা বিকেল পাঁচটায় যৌথবাহিনীর কাছে আত্মসমর্পণ করেছেন।
এক প্রশ্নের জবাবে ছেলে ফয়সল আসগর বলেন, “আমার বাবা আত্মসমর্পণ করেছেন। যৌথবাহিনীর সদস্যরা বিকেলে বাসায় এলে আমার বাবা তাদের সঙ্গে চলে যান। এসময় যৌথ বাহিনীর সদস্যরা কিছুই বলে যায়নি।”
একটি সূত্র জানায়, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক সভাপতি আলী আসগার লবীকে যৌথবাহিনীর সদস্যরা দুর্নীতিসহ বিভিন্ন অভিযোগে আটক করে নিয়ে যায়।
খালেদা জিয়া খুলনা-- ২ আসনটি ছেড়ে দিলে উপনির্বাচনে লবী সংসদ সদস্য নির্বাচিত হন।
