২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দেশজুড়ে বৃষ্টির সম্ভাবনা

রাজধানীসহ সারা দেশের আকাশ ঘন কুয়াশাসহ ভারী মেঘে ছেয়ে গেছে। তাপমাত্রার হেরফের না হলেও দেশের বিভিন্ন স্থানে পশ্চিমা লঘুচাপ ও পূবালী বাতাসের মিশেলে সৃষ্ট ঘন কুয়াশার রেশ রয়েই গেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Feb 2007, 11:40 AM

Updated : 26 Apr 2022, 02:01 PM

একই সঙ্গে কোনো কোনো জায়গায় কুয়াশা ও ভারি মেঘের কারণে দমকা বাতাসসহ মাঝারি থেকে ভারি বৃষ্টি হবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

মঙ্গলবার ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৭ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। এসময় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল শ্রীমঙ্গলে ১৩ দশমিক ৬ ডিগ্রী সেলসিয়াস।

আবহাওয়া অফিস জানায়, আরও দুই-একদিন বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। ভারতের পশ্চিমবঙ্গ ও আশেপাশের এলাকায় সৃষ্ট একটি স্থল নিম্নচাপের কারণে এই বৃষ্টি শুরু হয়েছে। আকাশে অতিরিক্ত মেঘ ভাসমান থাকায় চট্টগ্রামসহ পার্শ্ববর্তী এলাকায় বৃষ্টি হচ্ছে।

আবহাওয়াবিদ সানাউল হক জানান, ঢাকা থেকে কিছুটা উত্তরে সরে গিয়ে মাঝারি থেকে ভারি ধরনের এই কুয়াশা দেশের উত্তরাঞ্চল জুড়ে জেঁকে বসেছে।

কুয়াশা ও ভারি মেঘের কারণে বান্দরবান, রাঙামাটি, চট্টগ্রামের উত্তরাঞ্চলসহ ময়মনসিংহ, বরিশাল, টাঙ্গাইল, ফরিদপুর ও মাদারীপুর, খুলনা ও বরিশাল বিভাগ, সিলেট, শ্রীমঙ্গল, উত্তরের জেলাগুলোতে এবং বিশেষ করে রাজশাহী এলাকায় হালকা থেকে মাঝারি শীত অনুভূত হবে।

এ ছাড়া দেশের অন্যান্য এলাকায় তাপমাত্রার খুর একটা পরিবর্তন হবে না। তবে দেশের যেসব জায়গায় বৃষ্টি হবে সেখানকার কুয়াশা ও পশ্চিমা লঘু চাপের প্রভাব অনেকটাই কেটে যাবে। দেশের সর্বত্র মধ্যরাত থেকে মাঝারী ধরনের কুয়াশা পড়বে। এছাড়া নদী অববাহিকায় দমকা বাতাসসহ ভারী বর্ষণ ও মাঝারি থেকে ভারী ধরনের কুয়াশা থাকতে পারে।

নদীপথে চলাচলকারী নৌযানগুলোকে কোনরকম বাড়তি সংকেত দেওয়া না হলেও সর্তক থাকতে বলা হয়েছে বলে জানান সানাউল হক। 

ঘন কুয়াশার কারণে দেশের সর্বত্র যানবাহন চলাচল ব্যহত হয়েছে। বিমানবন্দর জানায়,

কুয়াশার কারণে মঙ্গলবার বেলা ১২টা পর্যন্ত অন্তত তিনটি আন্তর্জাতিক ফ্লাইট নির্ধারিত সময়ে দেশে এসে পৌঁছায়নি। এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইট জিয়া বিমানবন্দরে অবতরণ করতে না পেরে চলে গেছে রেঙ্গুনে।

এছাড়া প্রায় তিনটি ফ্লাইট বিভিন্ন দেশের উদ্দেশে ভোর রাতে ঢাকা ছাড়ার কথা থাকলেও উড্ডয়নে দেরি হচ্ছে। অন্যদিকে নির্ধারিত সময়ে উড়োজাহাজ অবতরণ না করায় ঘন্টার পর ঘন্টা বাহরাইন, মাসকট, দুবাই, জেদ্দার যাত্রীরা লাউঞ্জে অপেক্ষা করছেন।

এছাড়া গালফ এয়ারের বাহরাইন -- মাসকটগামী ফ্লাইট রাত ২টা ১৫ মিনিটে ছাড়ার কথা থাকলেও কুয়াশার কারণে সেটিও ছাড়েনি।

এদিকে সোমবার গভীর রাত থেকে মঙ্গলবার শনিবার সকাল সাড়ে আটটা পর্যন্ত দৌলতদিয়া--পাটুরিয়া ফেরিঘাটে যান--বাহন পারাপার সম্পূর্ণ বন্ধ ছিল। এসময় পাঁচশো যান আটকা পড়ে যার বেশিরভাগই ছিল মালবাহী যান। যানগুলো দৌলতদিয়া ঘাট টার্মিনাল থেকে গোয়ালন্দ পৌরসভা পর্যন্ত প্রায় ৫ কিলোমিটার সড়ক পথে লাইনে অপেক্ষমান থাকে। বিআইডব্লিউটিসি এর এক অপারেটর, মঙ্গলবার নয়টার পর থেকে ফেরি পারাপার শুরু হয়।

সদরঘাট বিআইডব্লি¬উটিএ অফিস জানিয়েছে, দক্ষিণাঞ্চল থেকে ছেড়ে আসা লঞ্চগুলির মধ্যে কেবল দুইটি লঞ্চ সকালে সাড়ে দশটায় এসে পৌছেছে। তবে দক্ষিণাঞ্চলসহ অন্য অঞ্চলগুলো থেকে ছেড়ে আসা ৩০/৩৫টি লঞ্চ বেলা এগারোটা পর্যন্ত ঘাটে এসে পৌঁছায়নি।

রেলওয়ে অনুসন্ধান বিভাগ থেকে জানা গেছে, ভোর রাতে রেল চলাচল বন্ধ রাখলেও সকাল আটটার মধ্যেই সব রুটে চলাচল স্বাভাবিক হয়ে গেছে।