২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হারুন--উর রশিদ বাংলা একাডেমীর সভাপতি নিযুক্ত

বাংলা একাডেমীর সভাপতি পদে নিয়োগ পেয়েছেন অধ্যাপক মোঃ হারুন--উর রশিদ। সরকার রোববার এই নিয়োগ দেয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Feb 2007, 09:48 PM

Updated : 26 Apr 2022, 02:00 PM

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সাবেক অধ্যাপক হারুন--উর রশিদ সম্প্রতি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে একই বিভাগে অধ্যাপনা করছিলেন।

বাংলা একাডেমী অধ্যাদেশ, ১৯৭৮ এর ৫(২) ধারা অনুযায়ী তাকে দুই বছরের জন্য নিয়োগ দেওয়া হয়েছে।

এর আগে তিনি ৬ ফেব্র“য়ারি ১৯৯১ সাল থেকে ১৯ মার্চ ১৯৯৫ সাল পর্যন্ত বাংলা একাডেমীর মহাপরিচালক হিসাবে দায়িত্ব পালন করেন।

নতুন বই

তথ্যকেন্দ্রের হিসাব অনুযায়ী সোমবার বইমেলায় ৪৮ টি নতুন বই এসেছে। এর মধ্যে উল্লেখযোগ্য হল গোলাম মুরশিদের ‘মধুর খোঁজে মাইকেল জীবনী পুণঃনির্মাণের নেপথ্যে কাহিনী’। বইটি প্রকাশ করেছে অবসর প্রকাশনা সংস্থা। চারুলিপি প্রকাশন এনেছে ড. মাহবুবউদ্দীন চৌধুরীর ‘বাংলার বিচিত্র প্রকৃতি’। মুহম্মদ জাফর ইকবালের ‘বৃষ্টির ঠিকানা’ প্রকাশ করেছে পার্ল পাবলিকেশন্স। জ্যোতি প্রকাশ শামসুর রাহমান বিষয়ে দুটি বই এনেছে। একটি খালেক বিন জয়েনউদ্দিনের সম্পাদনায় ‘শামসুর রাহমান- এর হস্তাক্ষরে ছড়া ও কবিতা’; অন্যটি মহসিন হোসাইনের ‘কবি শামসুর রাহমানের স্মৃতি সান্নিধ্যে’।

অনন্যা এনেছে মিজবাহউদ্দিন খান অনুদিত ‘নবীজীর সাহাবারা’। বাংলা একাডেমী প্রকাশ করেছে ড. আব্দুল জলিলের ‘বিকিরণ সন্ধান এবং পরিমাপন (৩য় খন্ড)’। মাসুদা ভাট্টির ‘বাংলাস্তান’ প্রকাশ করেছে আগামী প্রকাশনী। কাকলি প্রকাশনী এনেছে সুমন্ত আসলামের ‘যে তুমি খুব কাছের’। ডা. মোহিত কামালের ‘চাঁদমুখ’ এনেছে বিদ্যা প্রকাশ। আনন্দ প্রকাশ এনেছে আনিসুল হকের ‘ছোটদের উপকার’। ভীষ্মদেব চৌধুরীর ‘কথা শিল্পের কথামালা শরৎচন্দ্র ও তারাশংকর’ প্রকাশ করেছে অবসর প্রকাশনা সংস্থা। আগামী প্রকাশনী এনেছে মোরশেদ শফিউল হাসানের ‘বুদ্ধিজীবী ও সংশ্লিষ্ট প্রসঙ্গ’। মোস্তাক আহমেদের সায়েন্স ফিকশান ‘ক্রিকি’ এনেছে নালন্দা।