২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজনৈতিক নেতাদের গ্রেপ্তার প্রসঙ্গে সরকারি প্রেসনোট

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সোমবার এক প্রেসনোটে বলেছে, দেশের নিরাপত্তা ও অর্থনৈতিক জীবন বিপন্নকারী বিভিন্ন অপরাধ কঠোরভাবে প্রতিরোধের লক্ষ্যে প্রচলিত আইনের অধীনে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। আইন--শৃংঙ্খলা রক্ষাকারী বাহিনী জরুরি ক্ষমতা বিধিমালা ২০০৭ এর সংশ্লিষ্ট বিধি এবং দেশের প্রচলিত অন্যান্য আইনের আওতায় কতিপয় ব্যক্তিকে গ্রেপ্তার করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Feb 2007, 08:05 PM

Updated : 26 Apr 2022, 02:00 PM

গ্রেপ্তারকৃতরা হলেন, সাবেক যোগাযোগমন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদা, সাবেক সাংসদ সালাউদ্দিন কাদের চৌধুরী, সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী মোহাম্মদ নাসিম, সাবেক পরিকল্পনা প্রতিমন্ত্রী মহিউদ্দীন খান আলমগীর, সাবেক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ নাছির উদ্দিন, এফবিসিসিআই এর সাবেক সভাপতি ব্যবসায়ী সালমান এফ রহমান, সাবেক সাংসদ আ ন হ মোস্তফা কামাল (লোটাস কামাল), সাবেক বিদ্যুত প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু, সাবেক সাংসদ আমান উল্লাহ আমান, সাবেক সাংসদ সাবেক সাংসদ মঞ্জুরুল আহসান মুন্সী, সাবেক সাংসদ এম নাসের রহমান, ড. মো. আওলাদ হোসেন, মাহমুদ হাসান ওরফে বাবুল, ড. জাহাঙ্গীর সাত্তার টিংকু, আবদুর রাজ্জাক, মো. হাসান, মো. শোয়েব সাইফ ওরফে শফিক, পংকজ দেবনাথ এবং সিবিএ নেতা মো. ফিরোজ মিয়া।   

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪, জরুরি ক্ষমতা বিধিমালা, ২০০৭ এবং অন্যান্য আইনের বিধান অনুযায়ী কার্যকরী ব্যবস্থা নেওয়া হচ্ছে।