২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে সিনেমা হল মালিক গ্রেপ্তার, পৌনে ২ লাখ টাকা জরিমানা আদায়

ভ্রাম্যমান আদালত নগরীর বিভিন্ন রেস্টুরেন্ট, সিনেমা হলে অভিযান চালিয়ে রোববার একজন সিনেমা হল মালিককে গ্রেপ্তারসহ পৌণে দুই লাখ টাকা জরিমানা আদায় করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Feb 2007, 09:45 PM

Updated : 26 Apr 2022, 02:00 PM

অপরিচ্ছন্ন পরিবেশে খোলা খাবার বিক্রির দায়ে ভ্রাম্যমান আদালত নগরীর দামপাড়ার হোটেল সিলমুনের রেস্টুরেন্ট, ইস্পাহানী মোড়ের পিটস্টপ চাইনিজ রেস্টুরেন্ট এবং বারিক বিল্ডিং মোড়ের বৈশাখী হোটেল এন্ড রেস্টুরেন্টকে ৮০ হাজার টাকা জরিমানা করে।

বন্দর ম্যাজিস্ট্রেট মুনীর চৌধুরীর আদালত সানাই সিনেমা হলে অভিযান চালিয়ে অশ্লীল পোস্টার ও ব্যানার প্রদর্শনের দায়ে হল মালিক তোফায়েল আহমদকে গ্রেপ্তার ও ৫০ হাজার টাকা জরিমানা করেন। একইসঙ্গে পোস্টার ও ব্যানারগুলো ধ্বংস করা হয়।

অপর এক অভিযানে একই আদালত নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে রাস্তার ওপর প্রাইভেট কার রাখার দায়ে ১০টি গাড়ির মালিককে ৩০ হাজার টাকা জরিমানা এবং কাগজপত্র জব্দ করে। অভিযানকালে ৬টি সিটি বাসকে ১৪ হাজার টাকা জরিমানা এবং চারটি ফিটনেসবিহীন ট্রাক আটক করা হয়।

এদিকে সিএমপি (চট্টগ্রাম মহানগর পুলিশ) গত এক সপ্তাহে আটক প্রায় দুইশ রিক্সা রোববার বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়। নগরীতে যানবাহন চলাচল নির্বিঘœ করতে বৈধ কাগজপত্র ও ফিটনেসবিহীন এসব রিকশা আটক করার অভিযান চালানো হয়।

এ অভিযান অব্যাহত থাকবে বলে ডিসি ট্রাফিক আবু সুফিয়ান জানান।