উপসচিব পদে রদবদল
পাঁচ উপসচিবকে বিভিন্ন মন্ত্রণালয়ে প্রেষণে নিয়োগ দেওয়া হয়েছে। রোববার সংস্থাপন মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী সংস্থাপন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (উপ--সচিব) মোহাম্মদ শওকত আলীকে রপ্তানি উন্নয়ন ব্যুরোর পরিচালক ও মো. মাহতাব উদ্দিন জমাদারকে উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর উপ--পরিচালক হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে।
এ ছাড়া সংস্থাপন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (উপ--সচিব) রুহুল আমিনকে করা হয়েছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে প্রথম কোর্ট অব সেটেলমেন্টের সদস্য।
ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের (উপ--সচিব) মো. মাইজুল সাহান খানকে ডাক অধিদপ্তরের পরিচালক (অর্থ) এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আবুল কাশেম মো. আবদুল্লাহকে জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের (নিমকো) পরিচালক নিয়োগ দেওয়া হয়েছে।
