রাজধানীর ১৭ ওসিকে বদলী
ঢাকা মেট্রোপলিটন পুলিশের ১৭ জন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহ মোট ৩০ পুলিশ পরিদর্শককে বিভিন্ন ইউনিট ও রেঞ্জে বদলী করা হয়েছে।
শনিবার পুলিশ সদর দপ্তর পুলিশ পরিদর্শকদের বদলীর কথা জানায়। ঢাকা মহানগরীতে বদলী করা কর্মকর্তাদের ৫ ফেব্রুয়ারির মধ্যে নতুন কর্মস্থলে যোগ দিতে বলেছে পুলিশ অফিস।
