২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রোববার দুপুরে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হচ্ছে বিশ্ব ইজতেমা

 আখেরি মোনাজাত ও গুরুত্বপূর্ণ হেদায়েতি বয়ানের মধ্য দিয়ে রোববার শেষ হচ্ছে তাবলিগ জামাতের ৪১তম বিশ্ব ইজতেমা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Feb 2007, 08:22 PM

Updated : 26 Apr 2022, 02:00 PM

বেলা ১২টার দিকে আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে বলে ইজতেমা সূত্রে জানা গেছে।

মোনাজাতে মুসুল্লিরা যাতে অংশ নিতে পারেন এ জন্য উত্তরা থেকে টঙ্গী চেরাগ আলী মার্কেট পর্যন্ত এবং আশুলিয়া সড়কে অনেক মাইক স্থাপন করা হয়েছে।

দেশ--বিদেশের লাখো মুসুল্লির সঙ্গে মোনাজাতে অংশ নেবেন রাষ্ট্রপতি অধ্যাপক ড. ইয়াজউদ্দিন আহম্মদ, প্রধান উপদেষ্টা ড. ফখরুদ্দীন আহমদ, উপদেষ্টা পরিষদের সদস্যবৃন্দ, সাবেক দুই প্রধানমন্ত্রীসহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ।

আখেরি মোনাজাত পরিচালনার জন্য মাঠের উত্তর দিকে ‘মোনাজাত মঞ্চ’ স্থাপন করা হয়েছে। মূল বয়ানমঞ্চ থেকে খানিকটা দূরে, মাঠের উত্তর প্রান্তে বাঁশ দিয়ে ছোট আকারে তৈরি হয়েছে এই মঞ্চ । এর পাশেই রাষ্ট্রপতি, উপদেষ্টামন্ডলী ও কূটনীতিকদের জন্য এলাকা সংরক্ষণ করা হয়েছে।

বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া বাটা সু ফ্যাক্টরিতে এবং আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা এটলাস হোন্ডা কোম্পানিতে তাদের জন্য নির্মিত বিশেষ শামিয়ানা থেকে মোনাজাতে  শরিক হবেন।

ফজরের নাজাম শেষে তাবলীগের শীর্ষ মুরুব্বিরা মোনাজাত মঞ্চে চলে আসবেন। এখানে মোনাজাতের আগে হেদায়তি বয়ান হবে।

মুরুব্বিদের অ’াম বয়ান

ইজতেমায় আসা মুসুল্লিদের উদ্দেশে তাবলিগের বুজুর্গ মুরুব্বিদের মধ্যে শনিবার সন্ধ্যা পর্যন্ত বয়ানে অংশ নেন মাওলানা মো. ইব্রাহিম (ভারত) মাওলানা মোহাম্মদ এহসান (পাকিস্তান) মাওলানা আব্দুল মুকিত (ব্রিটেন) মাওলানা ক্বারী যোবায়ের (বাংলাদেশ) মাওলানা আব্দুল ওয়াছাব (পাকিস্তান) মাওলানা ইসমাইল (বাংলাদেশ), মাওলানা যোবায়ারুল হাসান (ভারত) ও মাওলানা সা’দ আহমাদ (ভারত) প্রমুখ।

শনিবার তাবলিগের ছয় উছুলের আলোকে কোরআন ও হাদিসের ব্যাখা দেন পাকিস্তানের আ. ওহাব, ভারতের মাওলানা এহসান, যোবায়ের ও আহমেদ লাট।

বয়ানে বুজুর্গ মুরুব্বিরা বলেন, ‘প্রতিটি মানুষের মনে এই একিন (বিশ্বাস) থাকতে হবে যে কোন কিছুই এমনি--এমনি হয় না।আল্লাহ্র হুকুমে গোটা দুনিয়া এবং চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র চলছে। সমস্ত সৃষ্টিজগৎ আল্লাহ্র কুদরত। আল্লাহ্ মানুষের খেদমতের জন্য অন্য সব সৃষ্টিকে রেখেছেন।

মুরব্বিরা বলেন, আমরা তার করুণা প্রার্থণা করব এবং শুকরিয়া আদায় করব। মানুষের কদর অনেক বেশি কিন্তু এই কদর অর্জন করতে হলে নিজেদের মধ্যে ঈমান আনতে হবে। দ্বীনের ফিকির করতে হবে। আজকে আমরা দুনিয়াদারি নিয়ে ব্যস্ত হয়ে পড়েছি। দুনিয়াকে জরুরি বানিয়ে নিয়েছি। আখেরাতের কথা ভুলে গেছি। ‘মন--চাই’ জিন্দেগি শুরু করেছি।

তারা বলেন, ইসলামকে দূরে সরিয়ে দিয়েছি এ কারণে আল্লাহ্র মদদ থেকে বঞ্চিত হচ্ছি। আল্লাহকে রাজি--খুশি করতে হবে। নবীর তরিকা নিজেদের মধ্যে নিয়ে আসতে হবে। এই তরিকাতেই দুনিয়া ও আখেরাতের শান্তি।

যৌতুকবিহীন ১২৭ বিয়ে

বিশ্ব ইজতেমায় শনিবার  ১২৭টি যৌতুকবিহীন বিয়ে পড়ানো হয়। বাদ আসর এই বিয়ে পড়ানোর সময় অবশ্য কনেরা উপস্থিত ছিলেন ন্ া বর ও কনের অভিভাবকরা উপস্থিত থেকে বিয়ের  সম্মতি দেন।

বিয়ের আগে সুন্নতি তরিকায় বিয়ের ওপর বিশেষ বয়ান ও নেকাহ খুৎবা পাঠ করা হয়।

ইসলাম ধর্মের মোহরে ফাতেমি অনুযায়ী ১২৭টি বিয়েই পড়ান দিল্লির যোবায়েরুল হাসান। বিয়ের পর নবদম্পতিদের আত্মীয়--স্বজনরা উপস্থিত মুসুল্লিদের উদ্দেশে খেজুর ছুড়ে দেন।

এক বিদেশিসহ ৫ মুসুল্লির মৃত্যু

ইজতেমায় যোগ দিতে এসে মালয়েশিয়ার কুয়ান্টাম নগরীর হাজি মো. জেন আ. রহমান (৬৮) শনিবার ভোরে মোহাম্মদপুর এশিয়ান কার্ডিওলজি হাসপাতালে মারা যান। এ ছাড়া শুক্রবার রাতে ঝিনাইদহের  আ. জলিল (৮৫) নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার রামপুরা গ্রামের আ. রাজ্জাক (৩১), রাজশাহী জেলার বাঘা উপজেলার রফিকুল ইসলাম (৪৪) ও মানিকগঞ্জ জেলার সাটুরিয়ার ফারুক আহমদ (৪৪) মারা গেছেন।

৬৫ দেশের ৩৯০৬ মেহমান

ইজতেমা মাঠে বিদেশি অতিথিদের জন্য নির্ধারিত জায়গায় শনিবার বিকেল পর্যন্ত ৬৫টি দেশের ৩৯০৬ জন প্রতিনিধি এসে পৌঁছেছেন। এরা এসেছেন ভারত, পাকিস্তান, থাইল্যান্ড, জাপান, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, জাম্বিয়া, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র,  রাশিয়া, ফিলিপাইন, কম্বোডিয়া, নিউজিল্যান্ড, সিঙ্গাপুর, সুইডেন, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, সিরিয়া, মালি, মিয়ানমার, কুয়েত, পর্তুগাল, কেনিয়া, কানাডা, ভেনিজুয়েলা, ইতালি, চীন, চিলি, ব্রুনাই, ফ্রান্স, মালদ্বীপ, তিউনিসিয়া, সুদান, জার্মানি, ডেনমার্ক, জর্ডান, আলজেরিয়া, সোমালিয়া, ওমান, লেবানন, ফিলিস্তিন, মৌরিতানিয়া, ইথিওপিয়া, ইরান, জিবুতি, তুরস্ক, বেলজিয়াম, কাজাখস্তান, কাতার ও মরিশাশ থেকে।

পানি সংকট

ইজতেমায় এবার ৫টি গভীর নলকূপ থেকে প্রতিদিন প্রায় ১৯ লক্ষ গ্যালন পানি সরবরাহ করা হলেও তা মুসুল্লিদের ওজু, গোসল ও রান্নার পানির চাহিদা পুরোপুরি মিটাতে পারছে না।

মাঠের পশ্চিম পাশের জলাধারগুলোতে সরবরাহের অল্পক্ষনের মধ্যে তা নিঃশেষ হয়ে যাচ্ছে।

জলাধারের পাশে দাঁড়িয়ে সর্বক্ষণ জুড়নেওয়ালা জামাতের স্বেচ্ছাসেবকদের পানি অপচয় না করার অনুরোধ জানাতে দেখা গেছে। পানির অভাবের সুযোগ নিয়ে কিছু লোককে প্রতি বদনা ২ থেকে ৪ টাকা এবং এক--গোছলের পানি ১০ থেকে ১৫ টাকায় বিক্রি  করতে দেখা গেছে।

অনেক মহিলাও এসেছেন ইজতেমায়

এবারই প্রথম ইজতেমায় মহিলাদের  উপস্থিতি লক্ষ করা গেছে। তাবলিগের মুরুব্বিরা মহিলাদের ময়দানে আসতে নিরুৎসাহিত করলেও উল্লেখযোগ্য সংখ্যক মহিলা অভিভাবকদের সঙ্গে মাঠে এসেছেন।

ইজমেতা ভা-ারের কাছে একটি কক্ষে মহিলারা নিজেদের উদ্যোগে বসার ব্যবস্থা করেন।

এদের অনেকে নফহবংি২৪.পড়স এর প্রতিনিধিকে বলেছেন, তারা চাচ্ছেন আগামী বছর থেকে ইজতেমায় মহিলাদের জন্য ব্যবস্থা করা হউক।