২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএসএফ এর গুলিতে গরু ব্যবসায়ী আহত

চাঁপাই নবাবগঞ্জ সীমান্তে বিএসএফ এর গুলিতে শনিবার মজিরুল ইসলাম নামের এক গরু ব্যবসায়ী আহত হয়েছেন।

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Feb 2007, 03:42 PM

Updated : 26 Apr 2022, 02:00 PM

বিডিআর সূত্র জানায়, শিবগঞ্জ উপজেলার শিংনগর সীমান্তের ওপারে ভারতের এলাকায় শনিবার ভোর সাড়ে ৫টার দিকে মজিরুল গরু আনতে গেলে বিএসএফ তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে।

পায়ে গুলিবিদ্ধ মজিরুলকে তার সঙ্গীরা উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে। তার বাড়ি মনাকষা ইউনিয়নের তারাপুর গ্রামে।

বিডিআরের ৩৯ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল আখতার হোসেন জানিয়েছেন, আহত মজিরুল গরু চোরাচালানের সঙ্গে জড়িত।