২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুব্রত বাইনের ক্যাশিয়ার জাহিদ অস্ত্রসহ গ্রেপ্তার

দেশের অন্যতম শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের ক্যাশিয়ার জাহিদকে (৩৫) সেনা সদস্যরা বৃহস্পতিবার রাতে গাজীপুর শহরের মুন্সিপাড়া মহল্লায় একটি বাসা থেকে গ্রেপ্তার করেছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Feb 2007, 10:03 PM

Updated : 26 Apr 2022, 02:00 PM

সেনা সদস্যরা জাহিদের কাছ থেকে গুলিসহ শর্টগান ও পিস্তলের গুলি এবং বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা আটক করেছে।

জাহিদের বিরুদ্ধে অস্ত্র ও বৈদেশিক মুদ্রা আইনে জয়দেবপুর থানায় পৃথক দুটি মামলা হয়েছে।