২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যাত্রাবাড়ি থেকে বিপুল পরিমাণ ভেজাল কীটনাশক উদ্ধার

র্যাব সদস্যরা শুক্রবার রাতে রাজধানীর যাত্রাবাড়িতে একটি ভেজাল কীটনাশক কারখানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ কীটনাশক, সরঞ্জাম ও খালি প্যাকেট উদ্ধার করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Feb 2007, 11:55 PM

Updated : 26 Apr 2022, 02:00 PM

উদ্ধার করা কীটনাশকের আনুমানিক দাম প্রায় এক কোটি টাকা বলে র্যাব কর্মকর্তারা জানিয়েছেন। রাত সাড়ে ১০টায় শেষ খবর পাওয়া পর্যন্ত অভিযান চলছিল।

র্যাব সূত্র জানায়, বৃহস্পতিবার রাতে র্যাব--৩ এর একটি দল যাত্রাবাড়ি থানার কাজলা সেতুর পাশে কুতুবখালীতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভেজাল সার, কীটনাশক এবং বিভিন্ন সরঞ্জামসহ ১১ জনকে গ্রেপ্তার করে। এসব ভেজাল পণ্যের মালিক আব্দুর গফুরেরই  আরেকটি কারখানায় শুক্রবার অভিযান চালায় র্যাব--১০ এর একটি দল।

র্যাব সদস্যরা সেখান থেকে প্রায় ৩০ হাজার প্যাকেট নকল কীটনাশক, আড়াইশ’ বস্তা  ভেজাল কাঁচামাল এবং কয়েক হাজার খালি প্যাকেট উদ্ধার করেন।  

অভিযানে নেতৃত্ব দেওয়া র্যাব--১০ এর মেজর জাহাঙ্গীর রাত সাড়ে ১০ টায় নফহবংি২৪.পড়স কে জানান, অভিযান এখনো চলছে। উদ্ধারকৃত মালামালের পূর্ণাঙ্গ তালিকা তৈরি শেষ হয়নি।

উদ্ধার করা কীটনাশকের আনুমানিক দাম প্রায় এক কোটি টাকা বলে তিনি জানান।