২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঘন কুয়াশায় ফেরি চলাচল ব্যাহত, যাত্রী দুর্ভোগ চরমে

ঘন কুয়াশার কারণে মাওয়া-- কাওরাকান্দি ফেরি রুটে শুক্রবার সকাল ৯টা পর্যন্ত সাড়ে ১০ ঘন্টা ফেরি চলাচল বন্ধ ছিল। এই সময় পদ্মার মাঝ নদীতে কয়েশ যান ও যাত্রীসহ ৪টি ফেরি আটকা পড়ে।

মুন্সীগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Feb 2007, 09:27 PM

Updated : 26 Apr 2022, 02:00 PM

একইভাবে দৌলতদিয়া -- পাটুরিয়া নৌপথে বৃহস্পতিবার রাত ১টা থেকে শুক্রবার সকাল ১০টা পর্যন্ত একটানা ৯ ঘন্টা ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ থাকায় তৃতীয়দিনের মতো এপথে চলাচলকারী শত শত যাত্রীর দুর্ভোগ পোহাতে হয়।

মুন্সিগঞ্জ প্রতিনিধি জানিয়েছেন, কুয়াশার কারণে ফেরি চলাচল বন্ধ থাকায় উভয় পাড়ে সৃষ্টি হয় ভয়াবহ যানজটের। বিআইডব্লিউটিসি জানিয়েছে, বৃহস্পতিবার রাত সাড়ে ১০টা থেকে শুক্রবার সকাল ৯টা পর্যন্ত ঘন কুয়াশার কারণে ফেরি বন্ধ রাখতে হয়। সকাল ৯টার পরে ফেরি চলাচল স্বাভাবিক হলেও যানজট এখনও কাটেনি। 

এদিকে একই কারণে সদরের মুক্তারপুরের ফেরি চলাচল মারাত্মকভাবে বিঘিœত হয়। মুন্সিগঞ্জের পদ্মা, মেঘনা, ধলেশ্বরী, শীতলক্ষা ও বুড়িগঙ্গা নদীতে ২৫টি বড় লঞ্চ ও বহু নৌযান আটকা পড়ে।

শুক্রবার সন্ধ্যায় দৌলতদিয়া ঘাট ঘুরে এসে রাজবাড়ী প্রতিনিধি জানান, দৌলতদিয়া কাউন্টার থেকে গোয়ালন্দ পৌরসভা পর্যন্ত দীর্ঘ ৫ কিলোমিটার সড়কপথে প্রায় ৫ শত যানবাহন নদী পারাপারের অপেক্ষায় দাঁড়িয়ে আছে।

এর মধ্যে বেশীর ভাগই মালবাহী ট্রাক। সেনাবাহিনী ও পুলিশ তাৎক্ষণিকভাবে গাড়ীগুলোকে ফেরি পারাপারে সহায়তা করছে।

স্থানীয় বিআইডব্লিউটিসি কর্র্তৃপক্ষ জানান, শুক্রবার সকাল ১০টায় কুয়াশা কেটে যাওয়ার পর সার্বক্ষণিক আটটি ফেরির মাধ্যমে যানবাহন পারাপার অব্যাহত রাখা হয়েছে এবং (রাত ৮টা পর্যন্ত) প্রায় ৬০০ যানবাহন পারাপার করা হয়েছে।

এর মধ্যে বৃহস্পতিবারের আটকে থাকা ৯৪টি ট্রাকও রয়েছে। এদিকে প্রতিরাতেই এখন ঘনকুয়াশা পড়ায় ২৪ ঘন্টার মধ্যে ৮ থেকে ১১ ঘন্টাই ফেরি চলাচল বন্ধ থাকবে বলে জানা গেছে।