২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে মানুষের খুলিসহ এক ব্যক্তি আটক

সেনা সদস্যরা বৃহস্পতিবার সন্ধ্যায় নারায়ণগঞ্জে ঢাকা--সিলেট মহাসড়কের রুপগঞ্জের যাত্রামুড়ায় বাসে তল্লাশি চালিয়ে মানুষের মাথার খুলিসহ এক ব্যক্তিকে আটক করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Feb 2007, 01:15 AM

Updated : 26 Apr 2022, 02:00 PM

রুপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াকুব আলী জানান, সেনা সদস্যরা রুটিন মাফিক তল্লাশি চালানোর সময় সিলেট থেকে ঢাকাগামী হানিফ এন্টারপ্রাইজের একটি বাসে আমীর আলী নামে এক ব্যক্তির ব্যাগে খুলিটি পায়।

তাকে আটক করে রূপগঞ্জ থানায় সোপর্দ করা হয়েছে।

আমীর আলী পুলিশকে জানায়, শ্রীমঙ্গল থেকে এক ব্যক্তি তাকে পাঁচশ টাকা পারিশ্রমিকের বিনিময়ে ব্যাগটি ঢাকা মেডিকেল কলেজে পৌঁছে দেওয়ার জন্য একটি মোবাইল নাম্বার দিয়ে পাঠিয়েছে।

পুলিশ তার বক্তব্য যাচাই করে দেখছে। মেডিকেল কলেজের শিক্ষার্থীদের ব্যবহারিক ক্লাসের জন্য খুলিটি সংগ্রহ করা হয়েছে বলে পুলিশ ধারণা করছে।