২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে ওয়ার্ড কমিশনারের বাড়ি থেকে পাউবোর ব্লক উদ্ধার, গ্রেপ্তার ৩

বরিশাল সিটি কর্পোরেশনের ওয়ার্ড কমিশনার ও জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি কে এম শহীদুল্লাহর বাগানবাড়ি থেকে বৃহস্পতিবার যৌথবাহিনী পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) কয়েক শ ব্লকসহ বিপুল পরিমাণ কারেন্ট জাল উদ্ধার করেছে।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Feb 2007, 09:25 PM

Updated : 26 Apr 2022, 02:00 PM

উদ্ধারকৃত মালামালের মধ্যে পানি উন্নয়ন বোর্ডের ৭’শ ৩৩ পিচ ব্লক এবং বিপুল পরিমাণ অবৈধ কারেন্ট জাল রয়েছে।

এগুলো কোতয়ালী থানা পুলিশের জিম্মায় রয়েছে। পানি উন্নয়ন বোর্ডের সংশ্লিষ্ট কর্মকর্তা এ ব্যাপারে মামলা দায়ের করবে বলে পুলিশ জানিয়েছে।

বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি) কমিশনারের আওতাধীন কোতয়ালী থানার এসআই শেখ নাসির উদ্দিন নফহবংি২৪.পড়স কে বলেন, বৃহস্পতিবার দুপুরের দিকে নগরীর ত্রিশ গোডাউন এলাকার বদ্ধভূমি লাগোয়া কমিশনার কে এম শহীদুল্লাহর মালিকানাধীন বাগানবাড়ীতে সেনাবাহিনী অভিযান চালায়।

বিএমপি কমিশনারের নির্দেশে কোতয়ালী পুলিশের একটি দল সেনাবাহিনীর সঙ্গে অভিযানে অংশ নেয়। এ সময় ঘটনাস্থল থেকে নদী ভাঙ্গন রোধের জন্য নির্মিত ৭’শ ৩৩ টি ব্লক এবং বিপুল পরিমাণ অবৈধ কারেন্ট জাল উদ্ধার করা হয়।

জড়িত থাকার অভিযোগে যৌথবাহিনী ঘটনাস্থল থেকে শ্রমিক সুমন (২৩), রাসেল (২৫) এবং সিদ্দিকুর রহমানকে (৩৫) জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।

বরিশাল শহরের বাইরে অবস্থানরত কমিশনার কে এম শহীদুল্লাহ নফহবংি২৪.পড়স কে ফোনে বলেন, “পানি উন্নয়ন বোর্ডের অধীনে নদী ভাঙ্গন রোধের একাধিক কাজ শেষে কমপক্ষে চারশ ব্লক অব্যবহৃত রয়ে গেছে। সেগুলো বাগানবাড়ীতে স্তুপ করে রেখেছি।” ব্লকগুলো বৈধ এবং কারেন্ট জালের ব্যাপারে তিনি কিছুই জানেন না বলে দাবি করেছেন।

এদিকে সেনাবাহিনীর বরাত দিয়ে কোতয়ালি থানার এসআই শেখ নাসির উদ্দিন বলেন, পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মীর মোশাররফ সেনাবাহিনীর কাছে ব্লক চুরির বিষয়টি জানিয়েছেন।

এ অভিযোগের ভিত্তিতেই যৌথবাহিনী ব্লক উদ্ধারের জন্য সেখানে অভিযান চালায়।

ব্লক উদ্ধারের ব্যাপারে পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ মামলা দায়ের করবে বলে কোতয়ালী পুলিশ জানিয়েছে।

প্রকৌশলী মীর মোশাররফ নফহবংি২৪.পড়স কে বলেন, “বাগানবাড়ী থেকে উদ্ধারকৃত ব্লকগুলো আমাদের।” এর বাইরে ওই কর্মকর্তা কিছু বলতে রাজী হননি।

উল্লেখ্য বরিশাল সিটি কপোরেশনের ওয়ার্ড কমিশনার যুবদল নেতা মাহবুবুল আলম মেহেদী পানি উন্নয়ন বোর্ডের ঠিকাদারীর কাজ নিয়ন্ত্রণ করতো। ২০০৫ সালের ২৫ অক্টোবর রাতে র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে মেহেদী নিহত হয়। এরপর থেকে ওয়ার্ড কমিশনার জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি কে এম শহীদুল্লাহ পানি উন্নয়ন বোর্ডের ঠিকাদারী ভাগ বাটোয়ারা করছে।

বরিশাল সিটি কপোরেশনের মেয়র অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ারের দুই শ্যালক সেনাসদস্যদের হাতে গ্রেপ্তারের পর থেকে কমিশনার শহীদুল্লাহ বরিশালের বাইরে অবস্থান করায় তার সঙ্গে যোগাযোগ করা যায়নি।