২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফৌজদারি কার্যবিধির সংশোধনী জারি করতে ১১ দিন সময় পেল সরকার

নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ আলাদা করার অন্যতম শর্ত ফৌজদারি কার্যবিধির সংশোধনী জারি করতে সরকারকে ১১ দিন সময় দিয়েছে আপিল বিভাগ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Feb 2007, 11:42 AM

Updated : 26 Apr 2022, 02:00 PM

প্রধান বিচারপতি সৈয়দ জে আর মোদাচ্ছির হোসেনের নেতৃত্বে আপিল বিভাগের সাত বিচারকের পূর্ণাঙ্গ বেঞ্চ বৃহস্পতিবার সরকারের আবেদনের পরিপ্রেক্ষিতে আগামী ১২ ফেব্র“য়ারি পর্যন্ত শুনানি মুলতুবির আদেশ দেয়। ওই দিন আদালত অবমানায় অভিযুক্ত, নয় সরকারি কর্মকর্তাকেও আদালতে হাজির থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

সকাল সাড়ে ৯টায় শুনানির শুরুতে সরকার পক্ষে অতিরিক্ত এটর্নি জেনারেল আবদুর রেজ্জাক খান  দুই সপ্তাহ সময়ের আবেদন জানিয়ে বলেন, ফৌজদারি কার্যবিধির সংশোধনী অধ্যাদেশ তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টার অনুমোদনের জন্য তার কার্যালয়ে বিবেচনাধীন রয়েছে।

আদালত বলেন, সরকার এ সংশোধনীটি জারির জন্য কী পদক্ষেপ নিয়েছে ? এখন তো কেবল এতে রাষ্ট্রপতির স্বাক্ষর হলেই হয়ে যায়। আদালত জানতে চান, ফৌজদারি কার্যবিধি সংশোধনী অধ্যাদেশ রাষ্ট্রপতির অনুমোদনের জন্য পাঠানো হয়েছে কিনা। সরকার এত সময় নিচ্ছে কেন?

জবাবে অতিরিক্ত এটর্নি জেনারেল বলেন, বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। অধ্যাদেশটি জারি করার জন্য রাষ্ট্রপতির কাছে পাঠানো হচ্ছে। অধ্যাদেশটির খসড়া তৈরি করে আইন উপদেষ্টার স্বাক্ষরসহ প্রধান উপদেষ্টার কাছে পাঠানো হয়েছে। এ প্রক্রিয়া এবং রাষ্ট্রপতির অনুমোদনের জন্য দুই সপ্তাহের সময়ের প্রয়োজন।

আদালত বলেন, বিচার বিভাগ আলাদা করা হলো আপিল বিভাগের সিদ্ধান্ত এবং সাংবিধানিক প্রতিশ্র“তি। এতে এত প্রক্রিয়ার কি আছে। আদালত তো সব কিছু ঠিক করে দিয়েছিল।

গত ২১ জানুয়ারি জুডিশিয়াল সার্ভিস সংক্রান্ত বিধিমালা চারটি আদালতে উপস্থাপনের পর ১ ফেব্র“য়ারির মধ্যে ফৌজদারি কার্যবিধির সংশোধনী জারি করার নির্দেশ দিয়েছিল আপিল বিভাগ।