২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ওএসডি হলেন উপ-সচিব পর্যায়ের কর্মকর্তা

প্রশাসনের উপ-সচিব পর্যায়ের চার কর্মকর্তাকে সোমবার বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। এদের মধ্যে দুজনকে উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোতে এবং একজনকে বিয়াম ফাউন্ডেশনে সংযুক্তি দেয়া হয়েছে। সংস্থাপন মন্ত্রণালয় সোমবার এসব আদেশ জারি করে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Dec 2007, 03:29 PM

Updated : 26 Aug 2022, 09:10 PM

ঢাকা, ডিসেম্বর ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - প্রশাসনের উপ-সচিব পর্যায়ের চার কর্মকর্তাকে সোমবার বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। এদের মধ্যে দুজনকে উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোতে এবং একজনকে বিয়াম ফাউন্ডেশনে সংযুক্তি দেয়া হয়েছে। সংস্থাপন মন্ত্রণালয় সোমবার এসব আদেশ জারি করে। মন্ত্রণালয়ের দুটি পৃথক আদেশে মানব উন্নয়নের জন্য সাক্ষরতা উত্তর অব্যাহত শিক্ষা প্রকল্প-১ এর তিন উপ-পরিচালক (উপ-সচিব) জ্ঞান রঞ্জন শীল, মানিক চন্দ্র দে ও আলম আরা বেগম এবং 'বিয়াম ফাউন্ডেশনের প্রধান কার্যালয়ের অসমাপ্ত কাজ সমাপ্তকরণ এবং বগুড়ায় বিয়াম ফাউন্ডেশন কেন্দ্র স্থাপন (দ্বিতীয় সংশোধিত) প্রকল্পের পরিচালক আব্দুল মালেককে ওএসডি করা হয়। এদের মধ্যে জ্ঞান রঞ্জন শীল ও মানিক চন্দ্র দেকে উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোতে এবং আব্দুল মালেককে বিয়াম ফাউন্ডেশনে সংযুক্ত করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/জেকে/২১২৫ ঘ.