২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি নিহত

হরিপুর সীমান্তে সোমবার ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে বাচেন আলী (৫০) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। তার বাড়ি রানীশৈংকল উপজেলার বনগাঁও গ্রামে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Dec 2007, 03:00 PM

Updated : 26 Aug 2022, 09:10 PM

ঠাকুরগাঁও, ডিসেম্বর ৩১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- হরিপুর সীমান্তে সোমবার ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে বাচেন আলী (৫০) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। তার বাড়ি রানীশৈংকল উপজেলার বনগাঁও গ্রামে। স্থানীয়রা জানায়, হরিপুর উপজেলার ভাতুরিয়া সীমান্তের ৩৪৭/৪ নং পিলারের কাছে গেলে ভারতের ৮৯ কিষাণগঞ্জ ব্যাটালিয়নের মহিষগাঁও ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাকে গুলি করে এবং লাশ নিয়ে যায়। দিনাজপুর ১৪ রাইফেল ব্যাটালিয়নের সহ-অধিনায়ক মেজর মুনিরুজ্জামান ও মেজর নাজমুল সীমান্তে এক ব্যক্তি নিহত হওয়ার কথা স্বীকার করেন। তবে এই ব্যক্তি বাংলাদেশি কিনা সে ব্যাপারে তারা নিশ্চিত হতে পারেননি। বাচেন আলী মানসিকভাবে ভারসাম্যহীন বলে জানিয়েছেন রানীশৈংকল উপজেলার মন্দুয়ার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এখলাসুর রহমান। তিনি আরও জানান, বাচেন আলী বনগাঁও গ্রামের আব্দুল কাদেরের ছেলে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০৪৩ ঘ.