২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিশুদের জন্য সুন্দর ভবিষ্যৎ নির্মাণ করুন: নোরা আলী

শিশুদের জন্য একটি সুন্দর ভবিষ্যৎ নির্মাণে সবাইকে উদ্যোগী হওয়ার আহ্বান জানিয়েছেন নোরা আলী। বাংলাদেশী বংশোদ্ভূত 'জুনিয়র মিস আমেরিকা' বলেন, ''শিশুদের জন্য এগিয়ে আসুন। দয়া করে আজকেই ভাবুন, আগামীতে যেন আমাদের শিশুদের জন্য কাঁদতে না হয়।''

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Dec 2007, 06:12 PM

Updated : 26 Aug 2022, 09:10 PM

ঢাকা, ডিসেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শিশুদের জন্য একটি সুন্দর ভবিষ্যৎ নির্মাণে সবাইকে উদ্যোগী হওয়ার আহ্বান জানিয়েছেন নোরা আলী। বাংলাদেশী বংশোদ্ভূত 'জুনিয়র মিস আমেরিকা' বলেন, ''শিশুদের জন্য এগিয়ে আসুন। দয়া করে আজকেই ভাবুন, আগামীতে যেন আমাদের শিশুদের জন্য কাঁদতে না হয়।'' রোববার রাজধানীর সেগুন বাগিচায় ঢাকা রিপোর্টাস ইউনিটি মিলনায়তনে শিশু-কিশোর সংগঠন কচিকণ্ঠের আসর ও কচিকন্ঠ ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নোরা আলী এ আহ্বান জানান। বিশ্বজুড়ে পরিবেশ বিপর্যয়ের কারণে বাংলাদেশের মতো দেশে এর বিরূপ নিয়েও আশঙ্কা প্রকাশ করেন তিনি। নোরা দেশের ৪০ জন প্রতিবন্ধী শিশুর কল্যাণের জন্য ৪ লাখ ৬৬ হাজার টাকার একটি চেক শিশু কল্যাণ পরিষদের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মাহনুর রহমানের হাতে তুলে দেন। সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী পহেলা বৈশাখে ঢাকায় আর্ন্তজাতিক শিশু উৎসব (ইন্টারন্যাশনাল চিল্ড্রেন ফেস্টিভাল-২০০৮) হবে। বাংলাদেশ ছাড়াও অস্ট্রেলিয়া, উত্তর আমেরিকা, ইউরোপ ও দক্ষিণপূর্ব এশিয়ার বিভিন্ন দেশের আড়াইশ শিশু এই উৎসবে অংশ নেবে। উৎসবের আনুমানিক বাজেট ধরা হয়েছে ৪কোটি টাকা। যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্য ও দাতা সংস্থার অনুদান থেকে এই অর্থ সংগ্রহ করা হবে। অনুষ্ঠানে কচিকন্ঠের আসর বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মিজানুর রহমান শেলী, সংগঠনের উপদেষ্টা হামিদা আলী, মহাপরিচালক মার্গুব মোর্শেদ, ইন্টারন্যাশনাল চিল্ড্রেন ফ্যাস্টিভ্যাল-২০০৮এর যুক্তরাষ্ট্র শাখার মহাপরিচালক ডা. সুলতান আহমেদ, কচিকন্ঠের আসরের ভাইস প্রেসিডেন্ট জাকিয়া খান প্রমুখ বক্তব্য দেন। নোরা আলীর মা মাহফুজা আলী ও চাচা জুলফিকার সেলিমও এই সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন। চলতি বছর যুক্তরাষ্ট্রে স্কুল ছাত্রীদের মধ্যে অনুষ্ঠিত 'জুনিয়র মিস আমেরিকা' প্রতিযোগিতায় সেরা সুন্দরীর খেতাব পান বাংলাদেশী বংশোদ্ভূত নোরা আলী। গত ২২ ডিসেম্বর তিনি কচিকন্ঠের আসরের প্রতিনিধি হিসেবে ১০ দিনের সফরে বাংলাদেশে আসেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসএম/জেকে/০০০৬ ঘ.