ঢাকা, ৩০ ডিসেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সন্ত্রাসের সংজ্ঞা সুনির্দিষ্ট না হওয়ায় সন্ত্রাস বিরোধী অধ্যাদেশ ২০০৭ অনুমোদন করেনি উপদেষ্টা পরিষদ। সন্ত্রাসের সংজ্ঞা নির্ধারণসহ অন্যান্য বিষয় আরো পর্যালোচনা করে নতুন করে উপস্থাপনের জন্য আইন মন্ত্রণালয়কে নির্দেশ দেয়া হয়েছে।
একইভাবে বাংলাদেশ টেলিভিশন কর্তৃপক্ষ অধ্যাদেশও উপদেষ্টা পরিষদের অনুমোদন পায়নি। প্রস্তাবটি আরো পরীক্ষা নিরীক্ষা করে উপদেষ্টা পরিষদের বৈঠকে উপস্থানের জন্য তথ্য মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হয়েছে।
রোববার প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এসব সিদ্ধান্ত হয়।
বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব সৈয়দ ফাহিম মুেনম সাংবাদিকদের জানান, বৈঠকে মোট ৫টি প্রস্তাবের মধ্যে ২টিতে নীতিগত অনুমোদন দেয়া হয় এবং ৩টি প্রস্তাব পর্যালোচনার জন্য মন্ত্রণালয়ে ফেরত পাঠানো হয়।
তিনি বলেন, কোন ধরনের কাজকে সন্ত্রাস বলা হবে, আর কোন কাজকে দেশপ্রেম বলা হবে সন্ত্রাস বিরোধী অধ্যাদেশের খসড়ায় তা সুনির্দিষ্টভাবে বলা হয়নি। এ কারণে প্রস্তাবটি ফেরত পাঠানো হয়েছে।
২০০৬ সালে এ সংক্রান্ত একটি আইন প্রণয়নের উদ্যোগ নেয়া হলেও শেষ পর্যন্ত নানা কারণে আইনটি চূড়ান্ত করা হয়নি। চলতি বছরের ৪ ফেব্র"য়ারি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জরুরি ভিত্তিতে আইনটি চূড়ান্ত করার জন্য প্রধান উপদেষ্টার কার্যালয়ে চিঠি দেয় বলে ফাহিম মুনেম জানান।
প্রেস সচিব বলেন, প্রস্তাবিত খসড়ায় ১০টি অধ্যায় ও ৪৫টি ধারা রয়েছে। আগের খসড়াটিতে ৬৮টি ধারা ছিল। ভারত, পাকিস্তানসহ বিশ্বের বিভিন্ন দেশে এ ধরনের আইন রয়েছে। বাংলাদেশও আন্তর্জাতিক সন্ত্রাস বিরোধী সনদে স্বাক্ষর করেছে। সে দিক থেকে এ ধরনের আইন আমাদের জন্য খুবই জরুরী।
তিনি আরো বলেন, অর্থ লেনদেনের বিষয়টি মানি লন্ডারিং এর সঙ্গে থাকবে, না সন্ত্রাস বিরোধী অধ্যাদেশের সঙ্গে যুক্ত হবে তা নিয়েও উপদেষ্টারা আলোচনা করেন।
তাছাড়া নিষিদ্ধ ঘোষিত সংগঠনগুলোর বিষয়েও খসড়ায় জোরালোভাবে কিছু বলা হয়নি। একটি ধারাতে বলা হয়েছে
bdnews24