২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উপদেষ্টা পরিষদের ৬৩ শতাংশ সিদ্ধান্ত বাস্তবায়িত

বর্তমান সরকারের উপদেষ্টা পরিষদে গৃহীত সিদ্ধান্তের ৬৩ দশমিক ১২ শতাংশ এ পর্যন্ত বাস্তবায়ন হয়েছে। একই সময়ে জারি হয়েছে ৪১ টি অধ্যাদেশ । আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা মইনুল হোসেন এ প্রসঙ্গে রোববার রাতে টেলিফোনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, " সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়নের এ হার স্বাভাবিক সময়ের চেয়েও অনেক বেশি। বর্তমান সরকার চাচ্ছে দেশে সুশাসন প্রতিষ্ঠা করতে। এ সুশাসন প্রতিষ্ঠা করতে যে সব সিদ্ধান্ত না নিলেই নয় সেসব সিদ্ধান্ত নিচ্ছে সরকার।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Dec 2007, 02:22 PM

Updated : 26 Aug 2022, 09:10 PM

ঢাকা, ডিসেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বর্তমান সরকারের উপদেষ্টা পরিষদে গৃহীত সিদ্ধান্তের ৬৩ দশমিক ১২ শতাংশ এ পর্যন্ত বাস্তবায়ন হয়েছে। একই সময়ে জারি হয়েছে ৪১ টি অধ্যাদেশ । আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা মইনুল হোসেন এ প্রসঙ্গে রোববার রাতে টেলিফোনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, " সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়নের এ হার স্বাভাবিক সময়ের চেয়েও অনেক বেশি। বর্তমান সরকার চাচ্ছে দেশে সুশাসন প্রতিষ্ঠা করতে। এ সুশাসন প্রতিষ্ঠা করতে যে সব সিদ্ধান্ত না নিলেই নয় সেসব সিদ্ধান্ত নিচ্ছে সরকার।" আইন উপদেষ্টা আরো বলেন, " আমি আশা করছি ভবিষ্যতে যে নির্বাচিত সরকার আসবে তারা অবশ্যই বর্তমান সরকারের জারিকৃত অধ্যাদেশগুলো সংসদে অনুমোদন করে আইনে পরিণত করবে। কারণ এ সব অধ্যাদেশ জনস্বার্থেই জারি করা হয়েছে।" সংবিধান মোতাবেক যেকোন অধ্যাদেশ জারি করার পর তা পরবর্তীতে অনুষ্ঠেয় জাতীয় সংসদের প্রথম অধিবেশনে উত্থাপন করার বিধান রয়েছে। এদিকে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মো. জাহিদ হোসেন রোববার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, চলতি বছরে উপদেষ্টা পরিষদের ৭৪ টি বৈঠকে মোট ৩৩৯ টি সিদ্ধান্ত নেওয়া হয়। এরমধ্যে এখন পর্যন্ত ২১৪ টি সিদ্ধান্ত বাস্তবায়ন হয়েছে। বাকি ১২৫ টি সিদ্ধান্ত বাস্তবায়নাধীন রয়েছে।" আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত ৪১টি অধ্যাদেশ জারি হয়েছে। জারিকৃত অধ্যাদেশগুলো হচ্ছে, জরুরি ক্ষমতা অধ্যাদেশ, দি কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর (অ্যামেন্ডমেন্ট), স্পেশাল পাওয়ার (অ্যামেন্ডমেন্ট), দি কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর (সেকেন্ড অ্যামেন্ডমেন্ট), আইন-শৃংখলা বিঘ