২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম নগরীতে মাঠ পর্যায়ের কাজ শেষ, ভোটার বেড়েছে এক লাখ

চট্টগ্রাম নগরীতে ছবিসহ ভোটার তালিকা ও জাতীয় পরিচয়পত্র তৈরির মাঠ পর্যায়ের কাজ প্রায় শেষ পর্যায়ে। নগরীর সব কেন্দ্রে ছবি তোলা এবং নিবন্ধনের কাজ রোববার শেষ হয়েছে। এখন খসড়া ভোটার তালিকা এবং জাতীয় পরিচয়পত্র তৈরির জন্য যাচাই-বাছাই ও প্রমাদ নিরীক্ষণের (প্র"ফ রিডিং) কাজ চলছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Dec 2007, 02:19 PM

Updated : 26 Aug 2022, 09:10 PM

চট্টগ্রাম, ডিসেম্বর ৩০(বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম): চট্টগ্রাম নগরীতে ছবিসহ ভোটার তালিকা ও জাতীয় পরিচয়পত্র তৈরির মাঠ পর্যায়ের কাজ প্রায় শেষ পর্যায়ে। নগরীর সব কেন্দ্রে ছবি তোলা এবং নিবন্ধনের কাজ রোববার শেষ হয়েছে। এখন খসড়া ভোটার তালিকা এবং জাতীয় পরিচয়পত্র তৈরির জন্য যাচাই-বাছাই ও প্রমাদ নিরীক্ষণের (প্র"ফ রিডিং) কাজ চলছে। সবগুলো কেন্দ্রে ছবি তোলার কাজ শেষে রোববার পর্যন্ত চট্টগ্রাম নগরীতে ভোটার সংখ্যা বাতিল হয়ে যাওয়া তালিকার চেয়ে প্রায় এক লাখ বেড়েছে। এ বছরের ২২ জানুয়ারি সংসদ নির্বাচন সামনে রেখে বিগত বিএনপি জোট সরকারের শেষ মূহূর্তে ভোটার তালিকা করা হয়। পরে আদালতের নির্দেশের ওই ভোটার তালিকায় বাতিল করা হয়। জেলা নির্বাচন কর্মকর্তা দুলাল তালুকদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রোববার নগরীর সবগুলো কেন্দ্রে ছবিসহ ভোটার তালিকা ও জাতীয় পরিচয়পত্র তৈরির জন্য ছবি তোলার মাঠ পর্যায়ের কাজ শেষ হয়েছে। নগরীর হজ্জ্ব ফেরত অধিবাসী ছাড়া এরপর থেকে আপাতত আর কাউকে ভোটার করার জন্য ছবি তোলা হবে না। তিনি জানান, প্রাথমিক হিসাবে রোববার পর্যন্ত ১৫ লাখ ৫১ হাজার ২৮৫ জনের ছবি তোলার কাজ শেষ হয়েছে। যা বাতিল হয়ে যাওয়া ভোটার তালিকার চেয়ে ৯৮ হাজার ৩৯৪ জন বেশি। দুলাল তালুকদার জানান, প্রথম পর্যায়ের সব কাজ শেষ হলে আগামী দুই/আড়াই মাস পর আবার ভোটার নিবন্ধনের কাজ করা হবে। জেলা নির্বাচন কর্মকর্তা জানান, মাঠ পর্যায়ের কাজ শেষে এখন চলছে খসড়া ভোটার তালিকা তৈরির কাজ। খসড়া তালিকা তৈরি করে সেগুলো যাচাই-বাছাইয়ের জন্য সহকারী রেজিস্ট্রেশন কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে। ভুলক্রুটি সংশোধন এবং প্রমাদ নিরীক্ষণের (প্র"ফ রিডিং) জন্য তাদের দুই সপ্তাহ সময় দেয়া হয়েছে। নগরীর বিভিন্ন থানা নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, ছোট খাট কিছু ভুলক্রুটি ছাড়া প্রথম পর্যায়ের কাজ শেষে ভোটার তালিকার ছবি তোলার কাজ ভালোভাবেই শেষ হয়েছে। তারা জানান, ভুলক্রমে প্রায় দুই হাজার ব্যক্তির বয়স ১৮ বছরের নিচে থাকা সত্ত্বেও তাদের ফরম পূরণ করা হয়েছিল এবং সার্ভারে তথ্য ঢুকানো হয়েছিল। পরবর্তীতে যাচাই বাছাই করে সেগুলো বাতিল করা হয়েছে। এছাড়া নাম ও ঠিকানার ক্ষেত্রে কিছু ভুল রয়েছে যা এখন যাচাই বাছাই করে ঠিক করা হচ্ছে। এর বাইরে বড় ধরনের কোন অসঙ্গতি ধরা পড়েনি। পাঁচলাইশ থানা নির্বাচন কর্মকর্তা আবু সাঈদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, খসড়া তালিকা যাচাই বাছাই শেষ হলে আগামী ফেব্র"য়ারির মধ্যে জাতীয় পরিচয়পত্র তৈরির কাজও শুরু হবে। জেলা নির্বাচন কর্মকর্তা দুলাল তালুকদার জানান, নগরীর ৪১ ওয়ার্ডে ১৫ লাখ ৮৪ হাজার ৭১৮ জন ভোটার তথ্য ফরম পূরণ করেছেন। এরমধ্যে ১৫ লাখ ৫১ হাজার ২৮৫ জন ভোটার হওয়ার জন্য ছবি তুলেছেন। অথচ ২০০৬ সালের ডিসেম্বরে বাতিল হয়ে যাওয়া ভোটার তালিকা অনুযায়ী নগরীতে ভোটার সংখ্যা ছিল ১৪ লাখ ৫২ হাজার ৮৯১ জন। জেলা নির্বাচন কার্যালয় সুত্রে জানা যায়, নগরীতে সবচেয়ে বেশি ৩ লাখ ২৮ হাজার ৯৭৯ জন ভোটারের ছবি তোলা হয়েছে ডবলমুরিং থানা এলাকায়। এরপর বন্দর থানা এলাকায় ছবি তোলা হয়েছে ৩ লাখ এক হাজার ৭৩১ জনের। আর সবচেয়ে কম এক লাখ ৯৯ হাজার ১৬৫ জন ভোটার হয়েছে পাহাড়তলী থানা এলাকায়। দুলাল তালুকদার বলেন, "এবার কাজ শুরুর আগে বিভিন্ন মহল থেকে ভোটার সংখ্যা কমার অনুমান করা হলেও অধিক সচেতনতা ও কমিশনের তদারকির কারণে ভোটার সংখ্যা বেড়েছে।" তিনি বলেন, প্রায় এক লাখ ভোটার বাড়ার পরও এখনও অনেকে ভোটার হতে পারেননি। ঈদ উপলক্ষে বিদেশ থেকে দেশে ফেরত আসা ব্যক্তিরা এবং দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত অনেকেই ভোটার হওয়ার আগ্রহ দেখিয়ে প্রতিদিন যোগাযোগ করছেন। এছাড়া, অসচেতনতা কিংবা সময়ের অভাবে নগরীর বিভিন্ন পেশার অনেকে আগে ভোটার হতে না পেরে এখন নির্বাচন কার্যালয়ে আসছেন। কিন্তু সময় শেষ হয়ে যাওয়ায় এবং যতদূর কাজ শেষ হয়েছে তা চূড়ান্ত করার প্রক্রিয়া শুরু করায় আপাতত তাদের ভোটার করা সম্ভব হবে না। তিনি জানান, পরবর্তীতে দুই/তিন মাস পরে আবার ভোটার তালিকায় নাম ওঠানোর জন্য তাদের নিবন্ধনের সুযোগ দেয়া হবে। গত ২২ অক্টোবর থেকে নগরীর ৪১টি ওয়ার্ডে বাসায় বাসায় গিয়ে তথ্য সংগ্রহের কাজ শুরু হয়। যা একটানা চলে ৪ নভেম্বর পর্যন্ত। ৫ নভেম্বর থেকে ছবি তোলার কাজ শুরু হয়। নগরীর কাজ শেষ হলে পর্যায়ক্রমে জেলার বিভিন্ন উপজেলায় ভোটার তালিকার কাজ শুরু করা হবে। ইতোমধ্যে সীতাকুন্ড ও রাউজানে কাজ শেষ হয়েছে। জেলা নির্বাচন কর্মকর্তা জানান, আগের সময়সূচি অনুযায়ী পুরো চট্টগ্রামে ভোটার তালিকার কাজ মে মাস নাগাদ শেষ হবে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/আরএআর/এমএসবি/২০১৫ ঘ.