২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সরকারি নির্দেশ না মেনে বাগেরহাটে চলছে ক্ষুদ্রঋণের কিস্তি আদায়

সরকারি নিষেধ অমান্য করে সিডর দুর্গত বাগেরহাটে বিভিন্ন বেসরকারি সংস্থা ক্ষুদ্রঋণের কিস্তি আদায় করছে। আরও ঋণ দেয়ার আশ্বাসসহ বিভিন্ন কৌশলে ঋণ গ্রহীতাদের কাছ থেকে কিস্তি আদায় করা হচ্ছে। শনিবার সরেজমিনে বাগেরহাটের কচুয়া ও মোরেলগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে এ চিত্র দেখা গেছে। ঋণ গ্রহীতারা জানান, ঋণ পরিশোধ করলে আবার ঋণ দেয়ার আশ্বাস দিয়েছে অনেক সংস্থা। এর পাশাপাশি কিস্তি না দিলে জোর করে আদায় করার হুমকিও পেয়েছেন অনেক গ্রাহক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Dec 2007, 07:40 AM

Updated : 26 Aug 2022, 09:10 PM

বাগেরহাট, ডিসেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকারি নিষেধ অমান্য করে সিডর দুর্গত বাগেরহাটে বিভিন্ন বেসরকারি সংস্থা ক্ষুদ্রঋণের কিস্তি আদায় করছে। আরও ঋণ দেয়ার আশ্বাসসহ বিভিন্ন কৌশলে ঋণ গ্রহীতাদের কাছ থেকে কিস্তি আদায় করা হচ্ছে। শনিবার সরেজমিনে বাগেরহাটের কচুয়া ও মোরেলগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে এ চিত্র দেখা গেছে। ঋণ গ্রহীতারা জানান, ঋণ পরিশোধ করলে আবার ঋণ দেয়ার আশ্বাস দিয়েছে অনেক সংস্থা। এর পাশাপাশি কিস্তি না দিলে জোর করে আদায় করার হুমকিও পেয়েছেন অনেক গ্রাহক। তবে ঋণের কিস্তি আদায়কারী সংস্থার সংশ্লিষ্ট কর্মকর্তাদের দাবি, যেসব গ্রহীতা স্বেচ্ছায় দিতে চাচ্ছেন শুধু তাদের কাছ থেকেই কিস্তি নেয়া হচ্ছে। কারো উপর জোর জবরদস্তি করা হচ্ছে না। কিস্তি আদায়কারী এসব সংস্থার মধ্যে আছে জাগরণী চক্র, ব্র্যাক, রিক, বাংলাদেশ পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন (বিআরডিবি)সহ আরো কিছু স্থানীয় সংস্থা। অনেকেই বলেছেন, গ্রামীণ ব্যাঙ্কসহ বেশ কয়েকটি সংস্থা জানুয়ারি মাস থেকে কিস্তি আদায়ের কাজ শুরু করবে বলে ঋণ গ্রহীতাদের জানিয়ে দিয়েছে। কচুয়া উপজেলার বাধাল ইউনিয়নের সাংদিয়া গ্রামের মহিদুল শেখের স্ত্রী শিরিনা বেগম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, জাগরণী চক্র ফাউন্ডেশন, ব্র্যাক ও বিআরডিবির কাছ থেকে তিনি মোট ৩৪ হাজার টাকা নিয়ে চিংড়ি ঘের করেছিলেন। সিডরে তার ঘর পড়ে গেছে, ঘেরের মাছ মরে গেছে। এখন প্রতি সপ্তাহে তাকে প্রতিটি প্রতিষ্ঠানকে নয়শ টাকা করে কিস্তি দিতে হচ্ছে। ২৫ ডিসেম্বর তিনি সর্বশেষ কিস্তি দিয়েছেন। একই গ্রামের ভ্যানচালক লোকমান খার স্ত্রী রেবা আক্তার (সংগঠন কোড-৪০০৮) জানান, সিডরে তার ঘর পড়ে গেছে। সামর্থ্য না থাকলেও তিনি ধারকর্জ করে ব্র্যাকের কিস্তি পরিশোধ করছেন। সিডরের পর থেকে তিনি আড়াই'শ টাকা হিসাবে চারটি কিস্তি পরিশোধ করেছেন। ভ্যানচালক নাসির শেখ জানান, ঝড়ে তার ঘর পড়ে গেছে। টাকার অভাবে ঘর তুলতে পারছেন না। কিন্তু জাগরণী চক্রের কাছ থেকে নেয়া স্ত্রী বিউটির ঋণের কিস্তি তাকে পরিশোধ করতে হচ্ছে। মোরেলগঞ্জ উপজেলার বনগ্রাম ইউনিয়নের বলভদ্রপুর গ্রামের দিনমজুর সুলতান ফকিরের স্ত্রী রিজিয়া বেগম (দল নং ৫, সদস্য নং ৯৬) বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সিডরে মুরগি ও ছাগলের ঘর পড়ে তার দশটি মুরগি ও একটি ছাগল মারা গেছে। ছয় সন্তান নিয়ে তিনি এখন এক প্রকার না খেয়ে আছেন। এর মধ্যে ২০ ও ২৭ নভেম্বর এবং ৪ ও ২৫ ডিসেম্বর তিনি ব্র্যাকের নির্ধারিত চারটি কিস্তি পরিশোধ করেছেন। ফলে বাধ্য হয়েই তাকে অন্য জায়গা থেকে বেশি সুদে টাকা ধার করতে হয়েছে। বাংলাদেশ ব্যাঙ্কের গভর্নর ও মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটির চেয়ারম্যান ড. সালেহ উদ্দিন আহমেদ স্বাক্ষরিত ১২ ডিসেম্বরের এক চিঠিতে আগামী তিন মাসের জন্য সিডর দুর্গত জেলাগুলোতে ক্ষুদ্রঋণের বকেয়া, আসল ও সুদ আদায়ের ওপর সরকারি স্থগিতাদেশের কথা জানানো হয়। পাশাপাশি এই চিঠিতে সিডর দুর্গত কোন ঋণ গ্রহীতা তার টাকা ফেরৎ চাইলে তাকে তা দেয়ার জন্যও বলা হয়। প্রশাসনের সংশি