যশোর, ডিসেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মালয়েশিয়ার হাইকমিশনার দাতো আবদুল মালেক বিন আব্দুল আজিজ বলেছেন, বাংলাদেশের শ্রমিকরা অত্যন্ত কর্মঠ, আন্তরিক ও বিশ্বস্ত। যে কারণে বিশ্বের শ্রম বাজারের তাদের ব্যাপক চাহিদা রয়েছে। যার প্রমাণ বাংলাদেশি হাজার হাজার শ্রমিক বিশ্বের বিভিন্ন দেশে কর্মরত আছেন। তবে কিছু অসাধু এজেন্টের কারণে বাংলাদেশি শ্রমিকরা পদে পদে হয়রানির শিকার হচ্ছেন।
বৃহস্পতিবার যশোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ও শীর্ষ ব্যবসায়ীদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। এ সময় হাইকমিশনারে স্ত্রী দাতিন জামিলা বিনতে তালিব উপস্থিত ছিলেন।
ঢাকায় নিযুক্ত মালয়েশিয়ার হাইকমিশনার আরও বলেন, বাংলাদেশের রপ্তানির সুযোগ মালয়েশিয়ার চেয়ে বেশি। কিন্তু সে তুলনায় রপ্তানি কম হচ্ছে। মালয়েশিয়া প্রায় ৫'শ মিলিয়ন ডলার মূল্যের পণ্য বাংলাদেশে রপ্তানি করে। এর বিপরীতে বাংলাদেশ মাত্র ৮০ মিলিয়ন ডলারের পণ্য রপ্তানি করে থাকে।
তিনি হস্তশিল্পসহ দেশীয় অন্যান্য পণ্য রপ্তানি করার জন্য বাংলাদেশের ব্যবসায়ীদের প্রতি আহবান জানান।
তিনি বলেন, "মালয়েশীয় সরকার বাংলাদেশে টেলিযোগাযোগ, বিদ্যুৎ, সড়ক ও ব্রিজ নির্মাণ খাতে বিনিয়োগ করতে আগ্রহী।"
যশোর চেম্বারের সভাপতি শহিদুল ইসলাম মিলনের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সঞ্জয় কুমার বনিক, নির্বাহী ম্যাজিস্ট্রেট দিদারুল আলম, চেম্বারের সহসভাপতি চৌধুরী শহিদুল ইসলাম নয়ন, এজি ফারুক, নিলয় সিমেন্ট ইন্ডাস্ট্রির চেয়ারম্যান মাতুল আহমেদ, জাহিদ হাসান টুকুন প্রমুখ।
ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে যশোরের গুরুত্ব তুলে ধরে ব্যবসায়ীরা সেখানে বিনিয়োগের জন্য মালয়েশিয়ার প্রতি আহ্বান জানান।
এর জবাবে দাতো আবদুল মালেক বলেন, "আপনারা মালয়েশিয়ায় ভ্রমণ করুন, ব্যবসায়ীদের সঙ্গে কথা বুলুন এবং দুদেশের মধ্যে ব্যবসা স
bdnews24