২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আইয়ুব কাদরীর পদত্যাগ দুর্ভাগ্যজনক: উপদেষ্টা পরিষদের অন্য সদস্যরা

সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা আইয়ুব কাদরীর পদত্যাগের ঘটনাটি দুর্ভাগ্যজনক বলে আখ্যায়িত করেছেন উপদেষ্টা পরিষদের অন্য সদস্যরা। বৃহস্পতিবার সচিবালয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে অর্থ উপদেষ্টা ড. এবি মির্জ্জা আজিজুল ইসলাম বলেন, " ঘটনাটি দু:খজনক। আমরা এক সঙ্গে কাজ করতাম। আমাদের ভেতর থেকে একজনের চলে যাওয়া অবশ্যই দু:খজনক ঘটনা। আমি যতদূর জানি তিনি একজন সৎ ব্যক্তি।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Dec 2007, 10:20 AM

Updated : 26 Aug 2022, 09:09 PM

ঢাকা, ডিসেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা আইয়ুব কাদরীর পদত্যাগের ঘটনাটি দুর্ভাগ্যজনক বলে আখ্যায়িত করেছেন উপদেষ্টা পরিষদের অন্য সদস্যরা। বৃহস্পতিবার সচিবালয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে অর্থ উপদেষ্টা ড. এবি মির্জ্জা আজিজুল ইসলাম বলেন, " ঘটনাটি দু:খজনক। আমরা এক সঙ্গে কাজ করতাম। আমাদের ভেতর থেকে একজনের চলে যাওয়া অবশ্যই দু:খজনক ঘটনা। আমি যতদূর জানি তিনি একজন সৎ ব্যক্তি।" আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ব্যারিষ্টার মইনুল হোসেন মন্তব্য করেন, " আমি মনে করি সংবাদপত্র তাকে বেশ বিব্রত করেছে। এমন অবস্থা চলতে থাকলে কারো পক্ষেই কাজ করা সম্ভব হবে না। আমার কাছে তার পদত্যাগের ঘটনাটি দুর্ভাগ্যজনক মনে হয়েছে।" যোগাযোগ উপদেষ্টা মেজর জেনারেল (অব.) এম এ মতিন বলেন , " এক কথায় বলা চলে আইয়ুব কাদরী সাহেবের পদত্যাগের ঘটনাটি দুর্ভাগ্যজনক।" স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা মো. আনোয়ারুল ইকবাল তার প্রতিক্রিয়া জানিয়ে বলেন, " আমরা দশ জন এক সঙ্গে উপদেষ্টা পরিষদে ছিলাম। সবাই মিলে এক সঙ্গে কাজ করেছি। একটা টিম স্পিরিট ছিল। তিনি চলে যাওয়াতে তাৎক্ষনিকভাবে টিম স্পিরিট এর কিছুটা সমস্যা হলেও সেটা কাটিয়ে উঠতে হবে। তার পদত্যাগের ঘটনা অবশ্যই দু:খজনক।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচডি-ইএইচবি/এমএ/১৬০২ঘ.