২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৫০ মেগাওয়াটের রেন্টাল পাওয়ার প্লান্ট স্থাপনের প্রস্তাব অনুমোদন

বেসরকারি খাতে ৫০ মেগাওয়াট রেন্টাল পাওয়ার প্লান্ট স্থাপনের প্রস্তাব অনুমোদন করেছে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি। এ ছাড়া আরো তিনটি প্রস্তাবনারও অনুমোদন দেওয়া হয়েছে। বৃহস্পতিবার অর্থ মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত বৈঠক শেষে কমিটির সভাপতি অর্থ উপদেষ্টা ড. এবি মির্জ্জা আজিজুল ইসলাম এ বিষয়টি জানিয়ে বলেন, "আজকের বৈঠকে ৭টি প্রস্তাবনা উত্থাপন করা হয়েছিল। এর মধ্যে চারটি প্রস্তাবনার অনুমোদন দেওয়া হয়েছে। "

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Dec 2007, 09:47 AM

Updated : 26 Aug 2022, 09:09 PM

ঢাকা, ডিসেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বেসরকারি খাতে ৫০ মেগাওয়াট রেন্টাল পাওয়ার প্লান্ট স্থাপনের প্রস্তাব অনুমোদন করেছে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি। এ ছাড়া আরো তিনটি প্রস্তাবনারও অনুমোদন দেওয়া হয়েছে। বৃহস্পতিবার অর্থ মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত বৈঠক শেষে কমিটির সভাপতি অর্থ উপদেষ্টা ড. এবি মির্জ্জা আজিজুল ইসলাম এ বিষয়টি জানিয়ে বলেন, "আজকের বৈঠকে ৭টি প্রস্তাবনা উত্থাপন করা হয়েছিল। এর মধ্যে চারটি প্রস্তাবনার অনুমোদন দেওয়া হয়েছে। " ফেঞ্চুগঞ্জে ১৫ বছর মেয়াদে এই রেন্টাল পাওয়ার প্লান্ট স্থাপন করা হবে। এটি স্থাপনের কাজ পেয়েছে মেসার্স বরকাতুল্লাহ ইলেকট্রো ডিনামিক্স লি.। সরকার এই কোম্পানির কাছ থেকে ১৫ বছর পর্যন্ত বিদ্যুৎ কিনবে। এতে প্রতি ইউনিটের দাম পড়বে দুই টাকা দেড় পয়সা। এ ছাড়া এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) সহায়তায় পল্লী সড়ক যোগাযোগ উন্নয়ন ও রক্ষণাবেক্ষণ প্রকল্পের আওতায় সারা দেশে ২২৫ কিলোমিটার রাস্তা উন্নয়ন কাজের প্রস্তাব পাশ করা হয়েছে। এজন্য ব্যয় হবে ৬১৬ কোটি টাকা। সরকার মধ্যপ্রাচ্যে অন্য দেশের পাশাপাশি মিশর থেকেও এবার পরিশোধিত জ্বালানি তেল কেনার ব্যাপারেও বৈঠকে একটি প্রস্তাব অনুমোদন করেছে। মিশরের সরকারি প্রতিষ্ঠান মিডলইস্ট ওয়েল রিফাইনারি থেকে সিঅ্যান্ডএফ চট্টগ্রামভিত্তিতে পরিশোধিত জ্বালানি তেল আমদানির সিদ্ধান্ত নেওয়া হয়। এতে প্রতি ব্যারেল জ্বালানি তেলের জন্য প্রিমিয়াম নির্ধারণ করা হয়েছে পাঁচ ডলার ৩০ সেন্ট। আর দাম পড়বে আন্তর্জাতিক বাজার দরেরই সমান। অনুমোদিত চতুর্থ প্রস্তাবটি ছিল চট্টগ্রাম পোর্ট ট্রেট ফ্যাসিলিটেশন প্রকল্পের ঠিকাদার নিয়োগ সংক্রান্ত। এশীয় উন্নয়ন ব্যাংকের সহায়তায় এ প্রকল্পে ৫৬ কোটি টাকা ব্যয় ধরা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচডি/ইএইচবি/এএল/এমএ/১৫৩৯ঘ.