ঢাকা, ডিসেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চুরি যাওয়া দুটি বিষ্ণুমূর্তি পাচারকারীরা ভেঙে ফেলেছে বলে জানিয়েছে র্যাব। মূর্তির ভাঙা টুকরার সন্ধানে ঢাকা-আরিচা মহাসড়কের মধুমতি মডেল টাউনের পূর্ব পাশে বলিয়ারপুরে আবর্জনা ফেলার স্থানে (ডাম্পিং জোন) তল্লাশি চলছে।
সেখানে ভাঙা মূর্তির কিছু টুকরা পাওয়া গেছে বলে বৃহস্পতিবার দুপুরে জানিয়েছেন র্যাবের অতিরিক্ত মহাপরিচালক কর্নেল গুলজার উদ্দিন আহমেদ। তবে সেগুলো চুরি যাওয়া বিষ্ণুমূর্তির টুকরা কিনা- সেটি নিশ্চিত করে বলতে পারছেন না গুলজার আহমেদ। অবশ্য বলিয়ারপুরের ঘটনাস্থলে থাকা র্যাব- ১ এর মেজর হায়দার মূর্তির ভাঙা টুকরা পাওয়ার খবর অস্বীকার করেছেন। (আরও তথ্যসহ- ১)
বলিয়ারপুর থেকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর সাভার প্রতিনিধি সেলিম আহমেদ বেলা আড়াইটার দিকে জানান, সকাল সাড়ে ১১টা থেকে র্যাব- ১ এর মেজর হায়দারের নেতৃত্বে শতাধিক র্যাব সদস্য ডাম্পিং জোনে তল্লাশি চালাচ্ছে। ৭০ থেকে ৮০ জন শ্রমিকও আবর্জনার
bdnews24