২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাইকো মামলায় লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছেন খালেদার আইনজীবীরা

নাইকো দুর্নীতি মামলায় আইনি লড়াইয়ের প্রস্তুতি শুরু করেছেন খালেদা জিয়ার আইনজীবীরা। নিম্ন আদালতে খালেদার আইনজীবী সানাউল্লাহ মিয়া বুধবার বিকেলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ কথা জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Dec 2007, 03:45 PM

Updated : 26 Aug 2022, 09:09 PM

ঢাকা, ডিসেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নাইকো দুর্নীতি মামলায় আইনি লড়াইয়ের প্রস্তুতি শুরু করেছেন খালেদা জিয়ার আইনজীবীরা। নিম্ন আদালতে খালেদার আইনজীবী সানাউল্লাহ মিয়া বুধবার বিকেলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ কথা জানান। বিশেষ কারাগার থেকে বুধবারই ওকালতনামায় বিএনপি চেয়ারপারসনের স্বাক্ষর নেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, "নিু আদালতের পাশাপাশি হাইকোর্টে মামলাটি পরিচালনার জন্য ব্যরিস্টার রফিক উল হকের কাছেও খালেদা জিয়ার স্বাক্ষর করা ওকালতনামা পৌঁছেছে।" তবে মামলাটি নিয়ে খালেদা জিয়ার সঙ্গে কথা বলার অনুমতি চেয়ে ঈদের আগে আবেদন করা হলেও কারাকর্তৃপক্ষ এখনও অনুমতি দেয়নি বলে জানান সানাউল্লাহ মিয়া। এদিকে, ইসলামী ঐক্যকোটের একাংশের চেয়ারম্যান মুফতি শহীদুল ইসলামের বিরুদ্ধে দুর্নীতি মামলা সংসদ ভবনের বিশেষ আদালত- ৭ এ বিচারের জন্য পাঠানো হয়েছে। বুধবার ঢাকার সিনিয়র বিশেষ জজ মো. আজিজুল হক মামলাটি ওই আদালতে পাঠিয়ে দেন। দুদকে দাখিল করা হিসাব বিবরণীতে ১৮ লাখ ৭৪ হাজার ৯৭ টাকার সম্পদের হিসাব গোপন করায় সংস্থার উপ পরিচালক গোলাম শাহরিয়ার চৌধুরী গত ৫ আগস্ট মোহাম্মদপুর থানায় মুফতি শহীদুলের বিরুদ্ধে মামলাটি করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এসএনডি/এমএইচবি/২১৩৭ ঘ.