২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পটুয়াখালী ও সিরাজগঞ্জে গ্রামবাসীর সংঘর্ষে একজন নিহত, আহত ৩৫

পটুয়াখালী ও সিরাজগঞ্জে বুধবার গ্রামবাসীর সংঘর্ষে একজন নিহত ও কমপক্ষে ৩৫ জন আহত হয়েছেন। আমাদের পটুয়াখালী প্রতিনিধি জানান, পটুয়াখালীর গলাচিপা উপজেলার চরবিশ্বাস এলাকায় বিরোধপূর্ণ জমিতে ধান কাটা নিয়ে সংঘর্ষে ফরিদ উদ্দিন (২৭) নামে এক যুবক মারা গেছেন। এ সময় আহত হয়েছেন দুপক্ষের আরও ১৫ জন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Dec 2007, 02:05 PM

Updated : 26 Aug 2022, 09:09 PM

ঢাকা, ডিসেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পটুয়াখালী ও সিরাজগঞ্জে বুধবার গ্রামবাসীর সংঘর্ষে একজন নিহত ও কমপক্ষে ৩৫ জন আহত হয়েছেন। আমাদের পটুয়াখালী প্রতিনিধি জানান, পটুয়াখালীর গলাচিপা উপজেলার চরবিশ্বাস এলাকায় বিরোধপূর্ণ জমিতে ধান কাটা নিয়ে সংঘর্ষে ফরিদ উদ্দিন (২৭) নামে এক যুবক মারা গেছেন। এ সময় আহত হয়েছেন দুপক্ষের আরও ১৫ জন। এরমধ্যে গুরুতর আহত আট জনকে গলাচিপা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরা হলেন- মোর্শেদা বেগম, হনুফা বেগম, হাফিজ উদ্দিন, মহসীন, সোহেল, অসিম, মিজানুর ও সরোয়ার। গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসির উদ্দিন মলি