২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার উদ্বোধন করলেন মহিলা বিষয়ক উপদেষ্টা

মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা গীতিআরা সাফিয়া চৌধুরী বলেছেন, নারী নির্যাতন একটি সামাজিক রোগ। ঘরে-বাইরে অনেক নারী মানসিক ও শারীরিকভাবে অত্যাচার-নির্যাতনের শিকার হচ্ছেন। যৌতুক ও যুব সমাজের নৈতিক অবক্ষয়ের মত নানা কারণে নারী সমাজ ঝুঁকিপূর্ণ জীবনযাপন করছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Dec 2007, 11:48 AM

Updated : 26 Aug 2022, 09:09 PM

বরিশাল, ডিসেম্বর ২৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)--মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা গীতিআরা সাফিয়া চৌধুরী বলেছেন, নারী নির্যাতন একটি সামাজিক রোগ। ঘরে-বাইরে অনেক নারী মানসিক ও শারীরিকভাবে অত্যাচার-নির্যাতনের শিকার হচ্ছেন। যৌতুক ও যুব সমাজের নৈতিক অবক্ষয়ের মত নানা কারণে নারী সমাজ ঝুঁকিপূর্ণ জীবনযাপন করছে। তিনি বলেন, "হত্যা, ধর্ষণ, পাচার, অপহরণসহ নানা ধরনের নির্যাতন বিশেষ করে ঝুঁকিপূর্ণ জীবনযাপন থেকে দেশের নারী সমাজ বাঁচতে চায়।" বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ'র এনাটমি লেকচার থিয়েটারে বুধবার ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার (ওসিসি) ও ডিএনএ ল্যাবরেটরি উদ্বোধনের আগে এক সভায় উপদেষ্টা এ কথা বলেন। তিনি জানান, নারী নির্যাতন প্রতিরোধের জন্য বাংলাদেশ ও ডেনমার্কের যৌথ উদ্যোগে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় "নারী নির্যাতন প্রতিরোধকল্পে বহুমুখী কর্মসূচি (মাল্টি-সেক্টরাল প্রোগ্রাম ) হাতে নিয়েছে। এই প্রকল্পের আওতায় বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থাপিত ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টার (ওসিসি) এবং বিভাগীয় ডিএনএ ল্যাবরেটরি স্থাপন করা হয়েছে। উপদেষ্টা বলেন, ছয়টি মন্ত্রণালয়ের সমন্বয়ে পরিচালিত এ প্রকল্পের মাধ্যমে নির্যাতিত নারীরা একই জায়গা থেকে চিকিৎসা, আইনি সহয়তা, কাউন্সেলিং, আশ্রয় ও পূর্নবাসনসহ সাত ধরনের সহয়তা পাবেন। শেরে বাংলা মেডিকেলের পরিচালক ডা. মনিরুজ্জামানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বরিশালের বিভাগীয় কমিশনার মুহম্মদ হারুন চৌধুরী। এ ছাড়া অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রকল্প পরিচালক ডা. আবুল হোসেন, শেরে বাংলা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. আজিজ রহিম। পরে উপদেষ্টা শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থাপিত ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টার (ওসিসি) এবং ডিএনএ ল্যাবরেটরি উদ্বোধন করেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৭৪০ ঘ.