২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আদায় নয়, রাজস্ব আহরণ করতে চায় সরকার: এনবিআর চেয়ারম্যান

জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান ও সরকারের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব মোহাম্মদ আবদুল মজিদ বলেছেন, সরকার রাজস্ব আদায় নয়, রাজস্ব আহরণ করতে চায়। তিনি বলেন, "বিনিয়োগ বান্ধব পরিবেশ সৃষ্টির মধ্য দিয়ে রাজস্ব আদায় করা হচ্ছে।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Dec 2007, 11:36 AM

Updated : 26 Aug 2022, 09:09 PM

কক্সবাজার, ডিসেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান ও সরকারের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব মোহাম্মদ আবদুল মজিদ বলেছেন, সরকার রাজস্ব আদায় নয়, রাজস্ব আহরণ করতে চায়। তিনি বলেন, "বিনিয়োগ বান্ধব পরিবেশ সৃষ্টির মধ্য দিয়ে রাজস্ব আদায় করা হচ্ছে।" বুধবার কক্সবাজার সফরে ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময়কালে আব্দুল মজিদ সবাইকে আয়কর হিসাব খোলার আহবান জানান। তিনি বলেন, "মান্ধাতার আমলের মত কাজ করলে তো ব্যবসায়ীরা আয়কর দিতে এগিয়ে আসবেন না। আমরা এগিয়ে যাওয়ার পিছিয়ে যাব বেশি।" জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আরও বলেন, দেশে ১৪ কোটি মানুষ থাকলেও মাত্র ২২ লাখ মানুষের 'টিআইএন' নম্বর রয়েছে। এই সংখ্যা বাড়ানোর চেষ্টা করা দরকার। তিনি বলেন, দেশে গত পাঁচ মাসে যে পরিমাণ রাজস্ব আদায় হয়েছে তাতেই বিগত বছরের চেয়ে ২২ শতাংশ প্রবৃদ্ধি রয়েছে। শহরের একটি হোটেলে কক্সবাজার চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি আয়োজিত এই মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন চেম্বার সভাপতি আলহাজ্ব মোহাম্মদ আলী। উপস্থিত ছিলেন কাস্টমস কমিশনার (ভ্যাট) জাহাঙ্গীর হোসেন হাওলাদার, কাস্টমস কমিশনার (আয়কর) হায়দার খান ও কক্সবাজার কাস্টমস অ্যান্ড ভ্যাট এক্সসাইজের সহকারী পরিচালক আমান উল