২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এক বছরের উন্নয়নের খতিয়ান তুলে ধরবে তত্ত্বাবধায়ক সরকার

তত্ত্বাবধায়ক সরকার তাদের এক বছরের উন্নয়নের খতিয়ান সমন্বিতভাবে তুলে ধরার উদ্যোগ নিচ্ছে। এজন্য সকল মন্ত্রণালয় ও বিভাগকে আগামী ২৭ ডিসেম্বরের মধ্যে প্রয়োজনীয় তথ্য পাঠানোর জন্য অনুরোধ জানানো হয়েছে। মুখ্য তথ্য কর্মকর্তা ইফতেখার হোসেন মঙ্গলবার টেলিফোনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সমন্বিতভাবে উন্নয়নের খতিয়ান প্রকাশের বিষয়ে কোন সিদ্ধান্ত হয়নি। তবে পিআইডি থেকে বিভিন্ন মন্ত্রণালয়ের কাছে এসংক্রান্ত তথ্য চাওয়া হয়েছে। সরকারের ৬ মাস পূর্তির সময়ও আমরা এধরনের তথ্য সংগ্রহ করেছিলাম"।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Dec 2007, 08:59 AM

Updated : 26 Aug 2022, 09:09 PM

ঢাকা,২৫ ডিসেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--তত্ত্বাবধায়ক সরকার তাদের এক বছরের উন্নয়নের খতিয়ান সমন্বিতভাবে তুলে ধরার উদ্যোগ নিচ্ছে। এজন্য সকল মন্ত্রণালয় ও বিভাগকে আগামী ২৭ ডিসেম্বরের মধ্যে প্রয়োজনীয় তথ্য পাঠানোর জন্য অনুরোধ জানানো হয়েছে। মুখ্য তথ্য কর্মকর্তা ইফতেখার হোসেন মঙ্গলবার টেলিফোনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সমন্বিতভাবে উন্নয়নের খতিয়ান প্রকাশের বিষয়ে কোন সিদ্ধান্ত হয়নি। তবে পিআইডি থেকে বিভিন্ন মন্ত্রণালয়ের কাছে এসংক্রান্ত তথ্য চাওয়া হয়েছে। সরকারের ৬ মাস পূর্তির সময়ও আমরা এধরনের তথ্য সংগ্রহ করেছিলাম"। সরকারের বর্ষপূর্তি উপলক্ষে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের কাছে উন্নয়নের তথ্য চেয়ে যে চিঠি দেয়া হয়েছে তাতে উল্লেখ করা হয়, ১১ জানুয়ারি ২০০৭ থেকে ৩১ ডিসেম্বর ২০০৭ পর্যন্ত ১ বছর ধরে এ উপলক্ষে একটি ক্রোড়পত্র প্রকাশিত হবে। বিভিন্ন মন্ত্রণালয়ের 'সাফল্য' সংক্রান্ত তথ্য প্রদান সহজ করার জন্য একটি ছকও দেয়া হয়েছে। ছকটিতে থাকছে : ১. অর্থনৈতিক সাফল্য। ২. নীতি বিষয়ক সাফল্য। ৩. প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে লক্ষ্য অর্জনে সাফল্য। ৪. উৎপাদনে সাফল্য। ৫. সেবাভিত্তিক সাফল্য। ৬. প্রশাসনিক সাফল্য। ৭. গবেষণা বিষয়ক সাফল্য। ৮. দুর্নীতি দমনে সাফল্য। ৯. অন্যান্য সাফল্য এবং ১০.ভবিষ্যত পরিকল্পনা। সরকারের শীর্ষ পর্যায় থেকে নির্দেশ পাওয়ার পরই বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের কাছে উন্নয়ন ও সাফল্যের তথ্য চেয়ে এ চিঠি দিয়েছে তথ্য অধিদপ্তর। এর আগে রাজনৈতিক সরকারগুলোও বছরের শেষে 'উন্নয়নের চিত্র' তুলে ধরার জন্য এধরনের কাজ করেছে। বর্তমান সরকার একই ধরনের কাজ করতে যাচ্ছে বলে সরকারের এক শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচডি/ইএইচবি/এসকে/১৪৪৬ঘ.