২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়ায় দু'দলের সংঘর্ষে ১০ জন আহত

সরাইল উপজেলার পরমানন্দপুর গ্রামে দুধ বেচা-কেনা নিয়ে দুদলের সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন। এরা হলেন- শাহ আলম (২৩), সোলেমান (৩৫), জরু মিয়া (৫০), মরমআলী (৩০), কবির (১৮), আরশ মিয়া (২৪), বকুল মিয়া (৩২), মো:আলী, (২৩) তাহের মিয়া (২২) ও আলী নূর (২৫)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Dec 2007, 04:46 PM

Updated : 26 Aug 2022, 09:08 PM

ব্রাহ্মণবাড়িয়া, ডিসেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরাইল উপজেলার পরমানন্দপুর গ্রামে দুধ বেচা-কেনা নিয়ে দুদলের সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন। এরা হলেন- শাহ আলম (২৩), সোলেমান (৩৫), জরু মিয়া (৫০), মরমআলী (৩০), কবির (১৮), আরশ মিয়া (২৪), বকুল মিয়া (৩২), মো:আলী, (২৩) তাহের মিয়া (২২) ও আলী নূর (২৫)। তাদের ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখলাখ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সংঘর্ষে সব মিলিয়ে ৭/৮ জন আহত হয়েছেন। এর মধ্যে দুইজনের অবস্থা আশংকাজনক। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে বলেও জানান তিনি। আহত শাহ আলম হাসপাতালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সোমবার সকাল ৯টার দিকে পরমানন্দপুর বাজারে দুধ কেনা-বেচা নিয়ে একই গ্রামের ছমিওয়ারলা পক্ষের ফুল মিয়া এবং হুজিবাড়ি পক্ষের সামছু মিয়ার মধ্যে কথা কাটাকাটি থেকে হয় সংঘর্ষ শুরু হয়। দু'পক্ষের প্রায় ৪/৫শ লোক দেশীয় অস্ত্র নিয়ে মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হয়। সকাল ১১টায় শুরু হয়ে এ সংঘর্ষ চলে প্রায় বিকেল চারটা পর্যন্ত। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২২০২ ঘ.