ঢাকা, ডিসেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাবনা, চট্টগ্রাম, কক্সবাজার, বাগেরহাট, ঠাকুরগাঁও, ফরিদপুর ও চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সোমবার তিন কলেজ ছাত্রসহ ১২ জন নিহত হয়েছেন। (আরো তথ্যসহ-১)
পাবনায় মাইক্রোবাসের চাপায় মোটর সাইকেল আরোহী তিন কলেজ ছাত্র মারা গেছেন। চট্টগ্রামের সীতাকুণ্ডে ট্রাক ও ম্যাক্সির সংঘর্ষে এক জন নিহত হন। কক্সবাজার-চট্টগ্রাম সড়কের রামু এলাকায় একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় মাইক্রোবাসের দুই যাত্রী মারা যান।
বাগেরহাটে বাস ও রিকশাভ্যানের মুখোমুখী সংঘর্ষে ভ্যান চালক ও এক যাত্রী নিহত হন। চুয়াডাঙ্গায় ট্রাকের ধাক্কায় এক মোটর সাইকেল আরোহী এবং ফরিদপুরে বাস উল্টে মারা গেছেন এক জন। নরসিংদীতে দুটি বাসের সংঘর্ষে আহত হয়েছেন ৩০ জন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর জেলা প্রতিনিধি ও চট্টগ্রাম অফিসের পাঠানো খবর:
পাবনা: পাবনা-ঈশ্বরদী মহাসড়কের দাশুরিয়ায় একটি মাইক্রোবাসের চাপায় মোটর সাইকেলের তিন আরোহী ঘটনাস্থলে নিহত হয়েছেন।
ঈশ্বরদী সার্কেলের এএসপি গোলাম মোস্তফা জানান, ঈশ্বরদী ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্র রাসেল (২২), আব্দুল লতিফ (২১) ও সোহাগ (২১) মোটর সাইকেলে করে পাকশীর লালন শাহ সেতুর উদ্দেশে যাচ্ছিলেন। দুপুর ২টার দিকে দাশুরিয়ার তেতুলতলায় পৌঁছালে পেছন দিক থেকে একটি দ্রুতগামী মাইক্রোবাস মোটর সাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। আশপাশের লোকজন আসার আগেই মাইক্রোবাসটি পালিয়ে যায়।
নিহত রাসেল গোপালপুর আমবাড়িয়া গ্রামের আতিয়ার রহমানের ছেলে, আব্দুল লতিফ একই গ্রামের আফিল উদ্দিনের ছেলে ও সোহাগ দাশুরিয়া গ্রামের মিজানুর রহমানের ছেলে।
চট্টগ্রাম অফিস: সীতাকুণ্ড উপজেলার ছোট কুমিরা এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সকালে একটি ট্রাক ও ম্যাক্সির মুখোমুখি সংঘর্ষে অজ্ঞাতনামা এক ব্যক্তি নিহত হয়েছেন।
দুর্ঘটনায় আহত হয়েছে পাঁচ জন। হতাহতদের সবাই ম্যাক্সিযাত্রী বলে পুলিশ জানিয়েছে।
মহাসড়ক পুলিশের সীতাকুণ্ড ফাঁড়ির উপ-পরিদর্শক বায়েছ আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকাল সোয়া ৬টার দিকে ছোট কুমিরার মগপুকুরপাড় নামে স্থানে চট্টগ্রামমুখী পণ্যবোঝাই একটি ট্রাকের সঙ্গে বিপরীতমুখী যাত্রীবাহী একটি ম্যাক্সির সংঘর্ষ হয়। এতে ছয় জন ম্যাক্সিযাত্রী গুরুতর আহত হয়।
আহতদের সঙ্গে সঙ্গে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মুজিবুর রহমান জানান, হাসপাতালে আনার পর এক জন মারা যায়। তার পরিচয় পাওয়া যায়নি। নিহতের বয়স আনুমানিক ৩৫ বছর।
আহতদের মধ্যে কামরুল হাসান(৪০) ও অষ্টমী বালা দাশ(৩৫) নামে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে পুলিশ কর্মকর্তা মুজিবুর রহমান জানান।
কক্সবাজার: দুপুর ১২টার দিকে কক্সবাজার থেকে চট্টগ্রাম অভিমুখী বোরাক পরিবহন সার্ভিসের একটি দ্রুতগামী একটি বাস রামু বাইপাস মোড়ের কাছে যাত্রীবাহী একটি মাইক্রোবাসকে ধাক্কা দেয়। মাইক্রোবাসটি ১৮ জন যাত্রী নিয়ে কক্সবাজার যাচ্ছিল।
আহত যাত্রীদের চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপে
bdnews24