২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে মাহবুব উল আলম চৌধুরীর প্রতি ফুলেল শ্রদ্ধা

ভাষা সৈনিক ও মাহবুব উল আলম চৌধুরীর প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছে চট্টগ্রামবাসী। চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে সোমবার দুপুরে প্রয়াত ভাষা সৈনিকের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান কবি, সাহিত্যিক, সাংবাদিক, সংস্কৃতিকর্মী, পেশাজীবী সংগঠন ও সুশীল সমাজের নেতারা। চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনার পাদদেশে সোমবার মাহবুব উল আলম চৌধুরীর প্রতি শ্রদ্ধা জানিয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন কবি ও সাংবাদিক আবুল মোমেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Dec 2007, 12:53 PM

Updated : 26 Aug 2022, 09:08 PM

চট্টগ্রাম, ডিসেম্বর ২৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ভাষা সৈনিক ও মাহবুব উল আলম চৌধুরীর প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছে চট্টগ্রামবাসী। চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে সোমবার দুপুরে প্রয়াত ভাষা সৈনিকের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান কবি, সাহিত্যিক, সাংবাদিক, সংস্কৃতিকর্মী, পেশাজীবী সংগঠন ও সুশীল সমাজের নেতারা। চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনার পাদদেশে সোমবার মাহবুব উল আলম চৌধুরীর প্রতি শ্রদ্ধা জানিয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন কবি ও সাংবাদিক আবুল মোমেন। তিনি বলেন, "মাহবুব উল আলম চৌধুরীর প্রয়াণের মধ্য দিয়ে বুদ্ধিবৃত্তিক আন্দোলনের একজন নিবেদিত সৈনিককে আমরা হারালাম। তিনি তাঁর লেখনীর মাধ্যমে এবং প্রত্যক্ষভাবে সমাজ প্রগতির লড়াইয়ে সামিল হয়েছিলেন।" আবুল মোমেন বলেন, এই নিবেদিত প্রাণ ব্যক্তির মহাপ্রয়াণ দেশ ও জাতির জন্য অপূরণীয় ক্ষতি। ভাষা সৈনিক মাহবুব উল আলমের প্রতি শ্রদ্ধা জানান চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন, সম্মিলিত আবৃত্তি জোট, বোধন আবৃত্তি পরিষদ, গণ সংহতি আন্দোলন, মুক্তিযুদ্ধের শহীদ স্মৃতি পাঠাগার, উদীচী, গ্র"প থিয়েটার ফোরামসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মী ও অনেক সাধারণ মানুষ। এসময় কবি আবুল মোমেন ছাড়াও উপস্থিত ছিলেন সাংবাদিক এম নাসিরুল হক, আবৃত্তিকার রণজিত রক্ষিত, কবি কামরুল হাসান বাদল, রাশেদ হাসান প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/আরএআর/এমএসবি/১৮৪৫ ঘ.