২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কিশোরগঞ্জে সন্ত্রাসী হামলায় নিহত ২

কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় সন্ত্রাসী হামলায় জাহাঙ্গীর আলম (১৬) ও আল আমীন (১৮) নামে দুই জন নিহত হয়েছে। তারা সম্পর্কে চাচাত ভাই।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Dec 2007, 07:00 AM

Updated : 26 Aug 2022, 09:08 PM

কিশোরগঞ্জ, ডিসেম্বর ২৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় সন্ত্রাসী হামলায় জাহাঙ্গীর আলম (১৬) ও আল আমীন (১৮) নামে দুই জন নিহত হয়েছে। তারা সম্পর্কে চাচাত ভাই। পুলিশ জানায়, রোববার রাত ৮টার দিকে স্থানীয় গাংগাইল বাজারের ব্যবসায়ী জাহাঙ্গীর আলমের কাছে এক দল সন্ত্রাসী চাঁদা চায়। চাঁদা দিতে অস্বীকার করলে সন্ত্রাসীরা তাকে অপহরণের চেষ্টা চালায়। খবর পেয়ে তার পরিবারের লোকজন ছুটে এসে তাকে বাঁচানোর চেষ্টা করে। ওই সময় সন্ত্রাসীরা তাদের ওপর এলোপাতাড়ি ছুরি চালায় ও লোহার রড দিয়ে মারধর করে। করিমগঞ্জ থানার দায়িত্বরত কর্মকর্তা উপ-পরিদর্শক মো. শামছ উদ্দিন জানান, সন্ত্রাসীদের উপর্যুপরি ছুরিকাঘাতে আহত জাহাঙ্গীরকে কিশোরগঞ্জ সদর হাসপাতালে নেয়ার পথে দুজনই মারা যায়। তার বুকে ছুরিকাঘাত এবং মাথা রড দিয়ে থেতলে দেয়া হয়। এদিকে পেটে ছুরিকাঘাতে গুরুতর আহত জাহাঙ্গীরের চাচাত ভাই আল আমীনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে সোমবার সকাল ১০টার দিকে তার মৃত্যু হয়। এছাড়া জাহাঙ্গীরের পিতা চাঁন মিয়াসহ আহত দুই জনকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। এ ঘটনায় সোমবার দুপুর পর্যন্ত পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি। মামলা প্রক্রিয়া চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১২৫৫ ঘ.