ঢাকা, ডিসেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্যারিসের গিমে জাদুঘরে প্রদর্শনীর জন্য পাঠানোর সময় বিমানবন্দরে দুটি পুরাকীর্তি খোয়া যাওয়ার বিষয়টি সুরাহা না হওয়া পর্যন্ত বাকিগুলো ফ্রান্সে পাঠানো ঠিক হবে না বলে মনে করছেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা ড. আইয়ুব কাদরী।
বাকি ১৪৩ টি পুরাকীর্তি এখন বিমানবন্দরের কার্গো গুদামে কড়া পুলিশ পাহারায় রাখা হয়েছে।
এদিকে, ঘটনা তদন্তে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ফখরুল ইসলামকে আহ্বায়ক করে পাঁচ সদস্যের কমিটি গঠন করেছে সরকার। এ কমিটি আগামী তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেবে।
সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা ড. আইয়ুব কাদরী রোববার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমি মনে করি হারানো মূর্তির বিষয়ে সুরাহা না হওয়া পর্যন্ত বাকিগুলো পাঠানো ঠিক হবে না।"
তিনি জানান, ফ্রান্সে পাঠানোর সময় জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পুরাকীর্তির একটি বাক্স খোয়া গেছে। এর মধ্যে বিষ্ণুর আবক্ষ মূর্তি ও আরেকটি বিষ্ণু মূর্তি ছিল। ষষ্ঠ ও সপ্তম শতাব্দীর এই নিদর্শনগুলো বগুড়ায় পাওয়া গিয়েছিল।
খোয়া যাওয়া দুটি মূর্তির বীমা করা আছে জানিয়ে ড. আইয়ুব কাদরী বলেন, "বিষ্ণুর আবক্ষ মূর্তির জন্য ২০ হাজার ইউরো ও বিষ্ণুর জন্য ২৫ হাজার ইউরো বীমা করা হয়েছে।"
বিষয়টির তদন্তে ঢাকায় ফ্রান্স দূতাবাস সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছে বলে জানান উপদেষ্টা।
তিনি বলেন, "প্রদর্শনীর জন্য প্রথম দফায় ১০টি বাক্সে ৪২টি পুরার্কীর্তি পাঠানো হয়েছিল। দ্বিতীয় দফায় ১৩টি বাক্সে ১৪৫টি নিদর্শন ২২ ডিসেম্বর রাতে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে এয়ার ফ্রান্স কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।"
ঈদের ছুটিতে কেন প্রত
bdnews24