২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জামালপুরে টাকার ভাগ না পেয়ে মাকে হত্যা করেছে ছেলেরা

জামালপুরের ইসলামপুরে টাকার ভাগ না পেয়ে শনিবার গভীর রাতে এক মাকে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যা করেছে তার তিন ছেলে। নিহত সালেহা (৫৫) উপজেলার পচাবহলা গ্রামের হাবিবুর রহমানের স্ত্রী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Dec 2007, 11:48 AM

Updated : 26 Aug 2022, 09:08 PM

জামালপুর, ডিসেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জামালপুরের ইসলামপুরে টাকার ভাগ না পেয়ে শনিবার গভীর রাতে এক মাকে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যা করেছে তার তিন ছেলে। নিহত সালেহা (৫৫) উপজেলার পচাবহলা গ্রামের হাবিবুর রহমানের স্ত্রী। ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সালেহা বেগম স্থানীয় আল আমীন বীমা কোম্পানিতে বীমা করেন। ওই বীমার মেয়াদ পূর্ণ হওয়ার পর তিনি ছোট মেয়েকে টাকার পুরোটাই দিয়ে দেন। টাকার ভাগ না পেয়ে তার তিন ছেলে সালাম, আবুল ও বাবুল তাকে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যা করে। রোববার সকালে স্বাভাবিক মৃত্যু বলে ছেলেরা তার লাশ দাফন করতে গেলে ছোট মেয়ে নার্গিস এতে বাধা দেন। পরে পুরো ঘটনা জানাজানি হলে পুলিশ বিকেলে সালেহা বেগমের লাশ উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। তিন ছেলে পলাতক বলে আব্দুল করিম জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৭৪২ ঘ.