২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জয়পুরহাটে জেএমবি সদস্য গ্রেপ্তার

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার নলডাঙ্গা গ্রাম থেকে রোববার ভোর রাতে নিষিদ্ধ ঘোষিত জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) এক সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Dec 2007, 07:18 AM

Updated : 26 Aug 2022, 09:08 PM

জয়পুরহাট, ডিসেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার নলডাঙ্গা গ্রাম থেকে রোববার ভোর রাতে নিষিদ্ধ ঘোষিত জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) এক সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গ্রেপ্তারকৃতের নাম আলমগীর হোসেন ফকির রায়হান ওরফে রানা (৩৬)। জেলার র‌্যাবের ক্যাম্প অধিনায়ক মেজর শাহ আলী জানান, রানা ২০০৫ সালের ১৭ আগস্ট দেশব্যাপী সিরিজ বোমা বিস্ফোরণের পর থেকে পলাতক ছিল। রানাকে র‌্যাব হেফাজতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/এমআই/১৩০৯ ঘ.